‘চ্যাট জিপিটি’র সঙ্গে প্রতিযোগিতায় গুগল

ইশতিয়াক হাসান
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৫

দুই মাস ধরে প্রযুক্তি দুনিয়া মাতাচ্ছে ওপেন এআই এর ‘চ্যাট জিপিটি’। এবার এর সঙ্গে প্রতিযোগিতায় নামার আভাস দিয়েছে আরেক টেক জায়ান্ট গুগল। সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই ব্যবহারকারীদের বলেন, সরাসরি যোগাযোগের ক্ষেত্রে সার্চে নতুন এবং সবচেয়ে শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের কথা বলেন। চ্যাট জিপিটি এবং ডিএএলএল-ই হঠাৎ ভাইরাল হওয়ায় গুগলের জন্য এটি একটি বড় রকমের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ।

সম্প্রতি পিচাই তার প্রতিষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে বলেন, এআই অসাধারণ সব সুযোগ আমাদের সামনে খুলে দিচ্ছে। আজ আপনারা জেনারেটিভ এআই এর যে সূচনা দেখছেন তার বীজ বুনেছিল গুগলের এআই গবেষণা। নিজস্ব অ্যাপলিকেশন হিসেবে প্রতিষ্ঠানটি আগামী কয়েক মাসের ভেতরে নতুন অনেক কিছু করার পরিকল্পনা করছে বলে জানায় পিচাই।

এখন অনেকেই গুগল সার্চের বিপরীতে কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করা যায় সেটা নিয়ে ভাবছে বলে মন্তব্য করে ভার্জ। যদিও সাইটটি বিভিন্ন কারণেই খুব ভালো কাজ করছে না। তবে গুগল বর্তমানে এআই নিয়ে একটু চাপে পড়েছে বলা যায়। চ্যাট জিপিটি’র সঙ্গে প্রতিযোগিতা করতে গুগল ইতোমধ্যই এআই ক্ষমতাসম্পন্ন চ্যাটবট পরীক্ষা চালাচ্ছে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম