ফেসবুক আইডি নিরাপদ রাখার কৌশল

দায়িদ হাসান মিলন
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৩

ফেসবুক

আপনার ফেসবুক বন্ধু তালিকায় অনেক বন্ধু রয়েছে। তাদের অনেকেই হয়তো আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নয়। এদের মধ্যে থেকে কেউ একজন আপনার অনিষ্ট করতে চাইল। ধরা যাক ফেসবুকের মাধ্যমে। তখন? আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখতে কি করবেন?

এ সম্পর্কে ফেসবুক নিরাপত্তা বিশ্লেষকরা বেশ কয়েকটি দিক নির্দেশনা প্রদান করেছেন। এগুলোর মধ্যে উলেখযোগ্য কয়েকটি হলো-

১. লগ-ইন অ্যাপ্রুভাল চালু রাখুন। এটা আপনি সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে পাবেন। এই অপশনে যাওয়ার পর আপনাকে নিশ্চিত হতে বলা হবে। সেখানে আপনি আপনার পছন্দমতো যেকোনও অপশন বেছে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আরও নিরাপদ রাখতে পারবেন।

২. প্রাইভেসি ব্যাকআপ টুল ব্যবহার করুন। এটা আপনি সেটিংসের প্রাইভেসি অপশনে পাবেন। সেখানে “Who can see my stuff?” এই অপশনটি আপনার পছন্দমতো বেছে নিন। তবে এক্ষেত্রে আপনার আইডির নিরাপত্তার জন্য ‘পাবলিক’ অপশনের চেয়ে ‘ফ্রেন্ডস’ অপশন বেছে নেওয়াই ভালো।

৩. বন্ধু তালিকায় থাকা কিছু সদস্যকে সরিয়ে ফেলুন। বিশেষ করে যারা বহুদিন ধরে ফেসবুক ব্যবহার করছে না কিংবা আপনার সঙ্গে যোগাযোগ নেই এরকম সদস্যদের আপনি সরিয়ে ফেলতে পারেন। এতে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত হবে।

এগুলো ছাড়াও আপনি আপনার আইডির জন্য শক্তিশালী একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন। সম্ভব হলে পাসওয়ার্ড ১৫ দিন পর পর পরিবর্তন করা ভালো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী