টেলিটকের টাওয়ার ব্যবহার করবে বাংলালিংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এই লক্ষ‌্যে মোবাইল অপারেটর ও এনটিটিএনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ‌্যে অবকাঠামো শেয়ারিং জরুরি। অবকাঠামো শেয়ারিং মোবাইল টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। মন্ত্রী অবকাঠামো উন্নয়নকারীদের সম্মিলিতভাবে টেলিকম নেটওয়ার্ক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে যৌথভাবে টেলিকম অবকাঠামো ব্যবহারের লক্ষ্যে টেলিটক, বাংলালিংক ও সামিট টাওয়ার্স লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

চার অপারেটরকে চারটি টাওয়ারে যুক্ত করার পরিবর্তে একটি টাওয়ারে যুক্ত করতে পারলে ব‌্যবহারকারীরা যেমন উপকৃত হবে তেমনি বিনিয়োগও কমে আসবে বলে জানান তিনি।

তার কথায়, ‘সামনের দিনে ফাইভজিতে রূপান্তরের সময় অনেক বেশি অবকাঠামোর দরকার হবে। এ ক্ষেত্রে প্রত‌্যেক অপারেটরের জন‌্য আলাদা আলাদা অবকাঠামো করা অনেক বেশি কঠিন হবে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, টেলিটকের ব‌্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, বাংলালিংক’র প্রধান নির্বাহী এরিক অস এবং সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান নির্বাহী মো. আরিফ আল ইসলাম বক্তব্য রাখেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব অবকাঠামো শেয়ারিং চুক্তি মোবাইল টেলিযোগাযোগ খাতের জন‌্য এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ‌্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে মোবাইল টেলিযোগাযোগ খাতের অগ্রগতি আরও বেগবান হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

বাংলালিংক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান এবং সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থিদের ঐক্যের সুযোগ নেই: ইমান আকিদা সংরক্ষণ কমিটি
জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থিদের ঐক্যের সুযোগ নেই: ইমান আকিদা সংরক্ষণ কমিটি
সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?
সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?
গুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা: চিফ প্রসিকিউটর
গুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?