গুগলের মূল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আনার ঘোষণা

ইশতিয়াক হাসান
১২ মে ২০২৩, ২০:১৫আপডেট : ১২ মে ২০২৩, ২০:১৫

গুগল তার কোর সার্চ ইঞ্জিনে জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আনার ঘোষণা দিয়েছে। তবে এটি আপাতত সীমিত আকারে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান সুন্দর পিচাই বলেছেন, ‘আমরা সার্চ-সহ আমাদের কোর পণ্য নিয়ে আবারও ভাবছি।’ এছাড়া প্রতিষ্ঠানটি গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমে নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে। এটি ব্যবহারকারীকে অজানা এয়ার ট্যাগ, ওয়ালেট বা চাবির রিংয়ে ব্যবহার করা কোনও ছোটো ডিভাইসের ব্যাপারেও সতর্ক করবে। এবারের গ্রীষ্মে এই ‘আন-নোন ট্র্যাকার’ অ্যালার্ট লাইভে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসি জানায়, গত সপ্তাহে গুগল আর অ্যাপল যৌথভাবে এই সমস্যা সমাধানে কাজ করছে বলে জানানোর পরে এই ঘোষণাটি এলো। কেননা গত বছর ‘এয়ার ট্যাগ’ দিয়ে অনুসরণ করার দায়ে অ্যাপলের বিরূদ্ধে মামলা করেন দুই নারী। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ‘বারডে’ ওয়েট লিস্ট তুলে দিচ্ছে। এটি ১৮০টি দেশে এই সুবিধা উন্মোচিত হবে।

গুগল আসলে চ্যাটজিপিটি আসার পরে বেশ চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেছে বিবিসি। মাইক্রোসফট এটি তাদের বিংয়ে প্রয়োগ করেছে।

এদিকে চীনের টেক জায়ান্ট বাইদু ‘এরনি’ নামে তাদের নিজস্ব একটি চ্যাটবট এনেছে। গার্টনারের বিশ্লেষক চিরাগ ডেকাটে বলেন, গুগল একটি শিল্পের নেতৃত্ব দিচ্ছে এবং এআই থেকে সুবিধা নেওয়ার ব্যাপারে আগে থেকেই ভালোভাবে প্রস্তুত থেকেছে। তিনি আরও বলেন, এআই-এর যুদ্ধে কর্তৃত্ব করার মতো টুল গুগলের আছে।

/এইচএআই/ইউএস/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের