দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১৪:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৪:৫৯

ডেস্কটপ ব্রাউজিং আরও সহজ ও দ্রুত করতে নতুন কিছু ফিচার যোগ করেছে গুগলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। স্প্লিট ভিউ, ভার্টিক্যাল ট্যাব, উন্নত রিডিং মোডসহ বেশ কিছু সুবিধা ইতোমধ্যেই ব্যবহারকারীদের নজর কাড়ছে।

এই ফিচারগুলো ব্যবহার করতে হলে ক্রোমের সর্বশেষ ভার্সন ইনস্টল থাকতে হবে। ব্রাউজারের উপরের ডান পাশে তিন ডট মেনু থেকে Help→ About Google Chrome এ গিয়ে সহজেই আপডেট করা যাবে।

স্প্লিট ভিউয়ে একসাথে দুই পেজ

নতুন স্প্লিট-ভিউ মোডে একই ট্যাবে পাশাপাশি দুটি ওয়েবপেজ দেখা যাবে। একটি ট্যাবে রাইট-ক্লিক করে Add tab to split view নির্বাচন করলেই ফিচারটি চালু হবে। ব্যবহারকারী চাইলে মাঝের বিভাজন বার সরিয়ে দুই পাশের আকার নিয়ন্ত্রণ করতে পারবেন।

ভার্টিক্যাল ট্যাবে সহজ ম্যানেজমেন্ট

অনেক ট্যাব খুললে উপরের বার ভিড় হয়ে যায়। এই সমস্যার সমাধানে এসেছে ভার্টিক্যাল ট্যাব। এতে ট্যাবগুলো বাম পাশে তালিকা আকারে দেখা যাবে, ফলে দ্রুত নির্দিষ্ট ট্যাবে যাওয়া সহজ হবে।

উন্নত রিডিং মোড

রিডিং মোড এখন আরও পরিস্কার ও ডিসট্র্যাকশন-ফ্রি। কোনো ওয়েবপেজে রাইট-ক্লিক করে Open in reading mode নির্বাচন করলে বিজ্ঞাপন ছাড়া পূর্ণ স্ক্রিনে কনটেন্ট দেখা যাবে। ফন্ট, রং এমনকি ভয়েস দিয়ে শোনার অপশনও রয়েছে।

এআই মোডে স্মার্ট সার্চ

ক্রোমের নতুন এআই মোডে সার্চ রেজাল্ট এবং ওয়েবসাইট একসাথে দেখা যায়। এতে বারবার নতুন ট্যাব খোলার ঝামেলা কমে এবং কাজের ধারাবাহিকতা বজায় থাকে। এই সুবিধাটি বর্তমানে গুগল জেমিনির সাথে কাজ করছে।

বিল্ট-ইন পিডিএফ এডিটিং

ক্রোমের বিল্ট-ইন পিডিএফ ভিউয়ার দিয়ে এখন শুধু ফাইল দেখা নয়, হাইলাইট ও আঁকাও করা যায়। সম্পাদনার পর ফাইলটি ডাউনলোড বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে।

নতুন এসব ফিচার ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

/ইএইচ/
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ