কর্মী ছাঁটাই করবে ভোডাফোন

ইশতিয়াক হাসান
১৬ মে ২০২৩, ২৩:৪৮আপডেট : ১৬ মে ২০২৩, ২৩:৪৮

যুক্তরাজ্যভিত্তিক মোবাইল টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভোডাফোন প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানকে “সহজীকরণ” করার পরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন বছর ধরে চলবে এই প্রক্রিয়া।

সংবাদ মাধ্যম বিবিসি’র সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের হেডকোয়ার্টারসহ অন্যান্য দেশের অফিস মিলিয়ে মোট কর্মীর ১০ শতাংশের উপরে দাঁড়ায় ওই সংখ্যা।

চলতি বছর জানুয়ারিতে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানটির ফিন্যান্স ডিরেক্টর মার্গারিটা ডেলা ভ্যালে বলেন, পারফরমেন্সে খুব একটা ভালো অবস্থানে নেই। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই জার্মানি এবং ইতালিতে ছাঁটাইয়ের আউটলাইন করে ফেলেছে। ডেলা ভ্যালে আরও বলেন, প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা বজায় রাখতে এখানে অবশ্যই পরিবর্তন আনতে হবে।

বিবিসি’র সূত্রে তিনি বলেন, আমার মূল অগ্রাধিকার হলো প্রতিষ্ঠানটির গ্রাহক, সহজীকরণ এবং উন্নয়ন। আমরা এই প্রতিষ্ঠানকে সহজীকরণ করবো। প্রতিযোগিতায় পুনরুজ্জীবিত হতে আমরা সব জটিলতাকে দূর করবো।

বিবিসি আরও জানায়, প্রতিষ্ঠানটি পুরো বছরে কিছুটা অগ্রগতি এবং প্রি-ট্যাক্স প্রফিটে পতনের খবরের পরে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম