মোবাইলের নতুন কারখানা চালু হলো মেঘনা ইকোনমিক জোনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৩, ২৩:১২আপডেট : ২৪ মে ২০২৩, ২৩:১২

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব এবং রফতানিকারক দেশে রূপান্তরে আমরা কাজ করছি। ইতোমধ‌্যেই বাংলাদেশে উৎপাদিত মোবাইল শতকরা ৯৫ ভাগ দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

মন্ত্রী বুধবার (২৪ মে) ঢাকায় তার দফতর থেকে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ট্রানশান হোল্ডিংসের মোবাইল ফোন উৎপাদন কারখানা আইস্মার্টু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী মোবাইল হ‌্যান্ডসেট উৎপাদন শিল্পে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে উল্লেখ করে বলেন, উৎপাদন প্রক্রিয়ায় ছোটখাটো কিছু সংকট বিদ‌্যমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার মাধ‌্যমে মোবাইল ফোন রফতানির একটি বড় বাজার হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, সরকারের প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে বিশ্বমানের ১৫টি মোবাইল কোম্পানি মোবাইল ফোন কারখানা স্থাপন করেছে এবং আরও বেশ কয়েকটি কারখানা স্থাপন পাইপ লাইনে আছে।

স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন কারখানা চালুর জন্য ট্রানশান হোল্ডিংসের উদ‌্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, এটি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সহায়তা করবে এবং এর মাধ্যমে মেড ইন বাংলাদেশ উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেলো।

অনুষ্ঠানে বাংলাদেশে ইকোনমি জোন কর্তৃপক্ষের চেয়ারম‌্যান শেখ ইউসুফ হারুন, বিটিআরসির ভাইস চেয়ারম‌্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম‌্যান মোস্তফা কামাল, ট্রানশান হোল্ডিংসের চেয়ারম‌্যান জর্জ জু এবং বাংলাদেশে চীনের দূতাবাসের ইকোনমি ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন ‘আই স্মার্ট ইউ' বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক।

বক্তারা ডিজিটাল প্রযুক্তি বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। তারা মোবাইল ডিভাইস শিল্পের বিকাশে সার্বিক সহযোগিতা প্রত‌্যাশা করেন।

আই স্মার্ট ইউ টেকনোলোজি বাংলাদেশ লিমিটেড ট্রানশান হোল্ডিংসের একটি সহপ্রতিষ্ঠান যারা টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওরাইমো ও সাইনিক্সের পরিবেশক।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের