চালু হলো শি ৪.০

টেক ডেস্ক
২৬ মে ২০২৩, ১০:০৮আপডেট : ২৬ মে ২০২৩, ১০:০৮

শি প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের পরিবর্তনশীল বিশ্বে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দেবে গ্রামীণফোন। শি ৪.০-এর মাধ্যমে গ্রামীণফোনে কর্মরত ১৫ জন মেধাবী নারীকে নির্বাচিত করা হয়েছে যারা এ প্রোগ্রামে মেন্টর হিসেবে কাজ করবেন। প্রত্যেক মেন্টরের সাথে একজন মেন্টি থাকবেন, যাদের একটি কঠোর নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত করা হয়েছে। 

ছয় মাসের এই প্রোগ্রামে মেন্টিরা পেশাগত জীবন সম্পর্কে জানার সুযোগ পাবেন, আত্ম-উন্নয়ন ঘটবে এমন ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করতে পারবেন।

প্ল্যাটফর্ম শি ৪.০ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করবে, যার মাধ্যমে তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। এ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অ্যাকাডেমিক প্রেক্ষাপট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হবেন, যার মাধ্যমে এ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতামূলক ভাবনা তৈরি, নেটওয়ার্কিং ও চিন্তার আদান-প্রদানে ভূমিকা রাখবে।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, লিঙ্গ সমতা এবং অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী