ট্যুরিস্ট সিম নিয়ে এলো গ্রামীণফোন

টেক রিপোর্ট
১৫ জুন ২০২৩, ০০:১৩আপডেট : ১৫ জুন ২০২৩, ০০:১৩

গ্রামীণফোন নিয়ে এলো টুরিস্ট সিম। আগ্রহী ব্যবহারকারীরা তাদের নিজেদের আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে নিবন্ধন করে অনুমোদিত ট্যুরিস্ট সিম ব্যবহার করতে পারবেন। তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দিয়ে ট্যুরিস্ট সিম কিনতে পারবেন এবং দেশের যেকোনও প্রান্ত থেকে নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন।

যথাক্রমে ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদে গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে। সবগুলো ক্ষেত্রেই থাকছে আলাদা ফিচার ও দাম।    

বিভিন্ন পর্যটন কেন্দ্র ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশজুড়ে ৪০টিরও বেশি জিপিসি ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার গ্রামীণফোন ট্যুরিস্ট সিম কেনা যাবে।

বুধবার (১৪ জুন) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান প্রমুখ।

প্রাথমিকভাবে গ্রামীণফোন ট্যুরিস্ট সিমের সাধারণ এবং ই-সিম উভয় ক্ষেত্রেই শুধুমাত্র প্রিপেইড প্যাকেজে সেবা উপভোগ করা যাবে। ট্যুরিস্ট সিম নম্বরগুলো সক্রিয় হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে রিসাইকেল করা হবে, যদি ব্যবহারকারী নিজেই সিম ডিঅ্যাক্টিভেট না করেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম