ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোর দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ২০:৫৫আপডেট : ২০ জুন ২০২৩, ২০:৫৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে খাপ খাওয়াতে না পারলে ফ্রিল্যান্সার পেশায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, ফ্রিল্যান্সারদের নতুন বাজার খোঁজার ওপর জোর দিতে হবে। দেশের সাইবার জগতের নিরাপত্তায় ইথিক্যাল হ্যাকার তৈরির করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং কর্মশালা মঙ্গলবার (২০ জুন) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব।

আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম সচিব আতাউর রহমান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. কামরুজ্জামান, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হয় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। শেষ হবে আগামী ডিসেম্বর মাসে। এই প্রকল্পে এরই মধ্যে দেশের ৬৪ জেলা থেকে প্রশিক্ষণ নিয়েছে ৪০ হাজার প্রশিক্ষণার্থী।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম