ডিজিটাল সংযুক্তির পথ বেয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৩, ২২:০২আপডেট : ১১ জুলাই ২০২৩, ২২:০২

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ অর্জনের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ডিজিটাল সংযুক্তির পথ বেয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওপর অর্পিত দায়িত্ব পালনের সক্ষমতা সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করতে হবে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন অধিদফতর, দফতর ও সংস্থার মধ‌্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার এবং বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম‌্যান ও প্রধান নির্বাহী ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ অধিদফতর এবং সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রূপান্তরের অগ্রযাত্রা আরও বেগবান করতে দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পরে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধিদফতর ও সংস্থা প্রধানরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন অধিদফতর ও সংস্থার অর্পিত দায়িত্ব পালনে বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও সফলতার স্বাক্ষর রাখবেন বলে আশাবাদ ব‌্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে হুথিদের হামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত