বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহযোগিতা করতে চায় এয়ারবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৩, ১৬:২৭ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৬:৪০

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস। রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে তার দফতরে বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গিয়োম অধ্রা দ‌্য কোরধ্রেলের নেতৃত্বে এয়ারবাসের তিন সদস‌্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানায়।

সাক্ষাৎকালে তারা বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ তৈরি, উৎক্ষেপণ এবং অরবিটাল স্লট বরাদ্দ এবং স‌্যাটেলাইটটির ধরনসহ বিস্তারিত বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ বর্তমান সরকারের অন্যতম অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্যে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারসহ দুর্গম অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ স্থাপনে অভাবনীয় ভূমিকা রাখছে।’

বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ এর প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এটি হবে আর্থ অবজারভেটরি স‌্যাটেলাইট।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা বাস্তবায়নে আমরা কাজ করছি। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে। তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনের কার্যক্রম চলছে।’ মন্ত্রী বঙ্গবন্ধু স‌্যাটেলাইট -১ নির্মাণ ও উৎক্ষেপণে ফ্রান্সের অবদানের কথাও স্মরণ করেন।

ডেপুটি হেড অব মিশন ডিজিটাল প্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

প্রতিনিধি দলের অপর সদস‌্যরা হলেন, এয়ারবাসে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ভেসবাল এবং প্রতিষ্ঠানটির প্রধান প্রতিনিধি মোরাদ বউরোফেলা।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন