বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ১৮:৪৩ আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৮:৫৭

উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া গাজীপুরে সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র ও বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র— এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া নামকরণ করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এক চিঠিতে স্যাটেলাইটের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টার অনুমোদনের বিষয়টি জানানো হয়। আন্তর্জাতিক পরিসরের জন্য স্যাটেলাইট ইন্ডাস্ট্রির নিয়মনীতি অনুসরণ করে নাম পরিবর্তন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিএসসিএল শুরু করেছে।

উল্লেখ্য, এখন থেকে স্যাটেলাইটের যাবতীয় কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহযোগিতা করতে চায় এয়ারবাস
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন