সামাজিক-আইনি সমস্যা কমাতে ব্লকচেইন প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ২৩:০৯আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২৩:০৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের বিভিন্ন সামাজিক ও আইনি সমস্যার সমাধানে ব্লকচেইন প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে।  তিনি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের পর বিয়ে ও তালাকের ডিজিটাল সার্টিফিকেট চালুর ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ডিজিটাল মুদ্রার ক্ষেত্রেও এই প্রযুক্তিটি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ৪র্থ ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ব্লকচেইন নিয়ে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পলক বলেন, জাল সনদ রোধে, ভূমি নিবন্ধন, বিয়ে ও বিয়েবিচ্ছেদ সনদের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা যায়।

একইভাবে এই প্রযুক্তিটি বিশ্বের ডিজিটাল অর্থ লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু এসব বিষয়ে অজানা থেকে ভয় ও সন্দেহের সৃষ্টি হয়। তাই সচেতনতা ও সক্ষমতা অর্জনে আমাদের গুরুত্ব দিতে হবে। হয়তো ভবিষ্যতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়াটাও সম্পন্ন করা হবে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক ও বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি সচিব মো. শামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিত কুমার ও সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র বিনিয়োগ কর্মকর্তা ইফরাদ চৌধুরী।

পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় “প্রফেসর জামিলুর রেজা চৌধুরী” চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ব্লকচেইন দল “টিম ফার্মার্স”। বিজয়ী হিসেবে তারা পেয়েছে ২ লাখ টাকার ডামি চেক।

এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিয়ে এক লাখ টাকার সিলভার পুরস্কার জিতেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দল টিম অ্যাপো ক্যালিপ্স; পঞ্চাশ হাজার টাকার ব্রোঞ্জ পুরস্কার জিতেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলোজি’র দল “টিক হেক্স” ও পঞ্চাশ হাজার টাকার সেরা প্রোটোটাইপ পুরস্কার জিতেছে সিলেট ক্যাডেট কলেজের দল।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এআই-এর বিরূপ প্রভাব সামলাতে আইন করতে যাচ্ছে সরকার
মন্ত্রী-এমপিদের ফেসবুক পেজ ভেরিফায়েড করে দেবে আইসিটি বিভাগ
দেশে ‘এআই’ নিয়ে কাজ করবে আইসিটি বিভাগ ও ইউনেসকো: পলক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম