ফেসবুকের নতুন ফিচার ‘ভিডিও’

দায়িদ হাসান মিলন
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫

ভিডিও মেসেজে জন্মদিনের শুভেচ্ছা

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুদেরকে ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবে।

কোনও বন্ধুর জন্মদিনে এখন একজন ফেসবুক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে এই শুভেচ্ছা জানাতে পারবেন। এর আগে এই শুভেচ্ছা জানানোর ধরণ ছিল টেক্সট কিংবা ইমেজ। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের বন্ধুর জন্মদিনে কোনও কিছু লেখার মাধ্যমে কিংবা ছবি আপলোড করার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। তবে নতুন এই ফিচারের কারণে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে এক ভিন্ন মাত্রা যোগ হলো।

এখন পর্যন্ত এই ফিচারটি শুধু ফেসবুকের আইওএস  অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মাধ্যমে বন্ধুর ওয়ালে শুভেচ্ছা জানিয়ে সহজেই ভিডিও পোস্ট করা যাবে। এ ছাড়াও ব্যবহারকারী এসব ভিডিওতে ফ্রেমও যোগ করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম