ফেসবুকের ক্রমবিকাশের সঙ্গে মনস্তাত্বিক জটিলতার কোনও সম্পর্ক নেই

ইশতিয়াক হাসান
০৯ আগস্ট ২০২৩, ২১:০৬আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১:০৬

বিশ্বব্যাপী ফেসবুকের ক্রমবিকাশের সঙ্গে মানুষের মাঝে মনস্তাত্বিক জটিলতা বৃদ্ধির কোনও সম্পর্ক নেই। এমনটিই জানা গেছে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের একটি স্টাডি থেকে। গবেষণা থেকে দেখা যায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অগ্রগতিতে ৭২টি দেশে কীভাবে সুস্থতার বিষয় পরিবর্তিত হয়েছে। সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন একটি প্রচলিত ধারণাকে মিথ্যা প্রমাণ করলো সাম্প্রতিক এই গবেষণা।

বিবিসি জানায়, গবেষণাটি হয়েছে শুধু ফেসবুক নিয়ে। এমনকি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামও এর অন্তর্ভুক্ত ছিল না। গবেষণা দলের একজন প্রতিনিধি প্রফেসর অ্যান্ড্রু প্রজবিলস্কি বিবিসি’কে বলেন, আমরা একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। তা হলো, দেশগুলো যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে, ফলে সেসব দেশের মানুষ সুস্থতাকে কীভাবে দেখছে?

তিনি আরও বলেন, সাধারণভাবে ধারণা করা হতো এটি মানুষের মানসিক সুস্থতার বিপরীত। কিন্তু আমরা যেসব উপাত্ত সংগ্রহ করেছি এবং বিশ্লেষণ করেছি তাতে এ ধরনের কোনও কিছু আসেনি।

বিবিসি জানায়, ইতোপূর্বে এই প্রতিষ্ঠানটি টিন এজারদের প্রযুক্তি ব্যবহারে তাদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে গবেষণা করে।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম