অবাঞ্ছিত ড্রোন প্রতিরোধে ঈগল!

আনোয়ারুল ইসলাম জামিল
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৫

ঈগল

বিশ্বের উন্নত দেশগুলোয় ড্রোন (চালকবিহীন বিমান) প্রযুক্তি সহজলভ্য হয়ে যাওয়ায় তাদের প্রায় ঝামেলায় পড়ছে। ব্যক্তি মালিকানাধীন ড্রোনের কারণে বিমান অবতরণসহ নানা ক্ষেত্রেই ঝামেলা পোহাতে হচ্ছে কর্তৃপক্ষের। এজন্য ডাচ পুলিশ এক অভিনব পদ্ধতি নিয়েছে। তারা ঈগল পাখি দিয়ে ড্রোন সমস্যা মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে।

সিএনএন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘গার্ড ফ্রম অ্যাবোভ’ নামে একটি ডাচ প্রতিষ্ঠান এই পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ইউরোপের সহজলভ্য শিকারি পাখি টাকমাথা ঈগলের মাধ্যমে অবাঞ্ছিত ড্রোনগুলো দূরে সরিয়ে রাখা।

প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা বেন ডি কেইজার বলেছেন, শিকারি পাখির অন্যতম দুটি বৈশিষ্ট্য হলো এর গতি আর শক্তি। অনেক সময় অত্যাধুনিক সমস্যাগুলোর সমাধান একেবারে সাদামাটা পদ্ধতিতেই করা সম্ভব। গত বছরের অক্টোবরেই ডাচ পুলিশ শতাধিক ড্রোন শনাক্ত করেছিল। যারা প্রধান প্রধান বিমানবন্দরের আশপাশ দিয়ে বিপজ্জনকভাবে উড়ছিল। শুরুতে ট্র্যাকিং প্রযুক্তি দিয়ে এসব ড্রোনকে সামলানোর কথা চিন্তা করা হলেও তুলনামূলকভাবে ঈগলের মাধ্যমে সমাধান অনেক সাশ্রয়ী এবং সফল হওয়ার সুযোগ বেশি বলে মনে করছে গার্ড ফ্রম অ্যাবোভ। তবে পরিবেশবাদীরা কিন্তু এই পদ্ধতিতে কিছুটা ক্রটি দেখতে পারছেন। প্রপেলারচালিত ড্রোন ধরতে গিয়ে শিকারি পাখিটিরই ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

তবে ডাচ পুলিশ জানিয়েছে, সবকিছু বিচার-বিবেচনা করেই তারা আরও কয়েক মাস পরীক্ষা- নিরীক্ষা করে যেতে চায়। সূত্র: সিএনএন।

 

/এইচএএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম