টিকটকের কমিউনিটি গাইডলাইন: সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০

টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশে সম্প্রতি প্রচারণা শুরু করেছে। এই উদ্যোগের একটি বড় অংশ হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং সাইট টিকটক আয়োজন করছে ধারাবাহিক ওয়ার্কশপ। দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বোধগম্যতা বাড়াতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশের ক্রিয়েটরদের জন্য কমিউনিটি গাইডলাইন নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে কর্মশালা করে টিকটক। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মাল্টিমিডিয়া কর্মীদের জন্যও কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় বলা হয়, টিকটকের কমিউনিটি গাইডলাইন একটি বিশাল কাঠামো হিসেবে কাজ করে। এর গাইডলাইনগুলো প্ল্যাটফর্মটি ব্যবহার করার সব নিয়ম এবং মানগুলোকে তুলে ধরে। গাইডলাইনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন এর মাধ্যমে চলমান সব ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যায় এবং সেই সঙ্গে অনলাইনের ঝুঁকিগুলো কমিয়ে ফেলা যায়।

এসময় আরও জানানো হয়, এই প্লাটফর্মের সাম্প্রতিক আপডেটগুলো এই বছরের ২১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। বিশ্বের ১০০টিরও বেশি সংস্থা এবং টিকটক কমিউনিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে এই আপডেটগুলো আনা হয়েছে।

টিকটক জানিয়েছে, তারা বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পার্টনারশিপ করেছে, যারা কনটেন্ট তৈরি করার মাধ্যমে প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবেন। টিকটকে প্রচারণার ল্যান্ডিং পেজটি বাংলাদেশ কমিউনিটিরা যাতে একসেস করতে পারে, সেই উপযোগী করা হবে। কমিউনিটি গাইডলাইনগুলো বোঝার গুরুত্ব এবং এটি কীভাবে কনটেন্টের মান আরও ভালো করে তোলে, এমন বিষয়গুলো নিয়ে কনটেন্ট ক্রিয়েটররা এখানে কথা বলবেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম