ভি-স্যাট বসছে ভাসমান হাসপাতালে

মাহবুবুর রহমান
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০১

বলছেন রুনা খান

ভাসমান হাসপাতালে ‘মেরিটাইম ভি-স্যাট’ (ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল) যৌথভাবে চালুর ঘোষণা দিল বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এবং ল্যুক্সেমবার্গভিত্তিক কৃত্রিম উপগ্রহ অপারেটর সোসাইটি ইউরোপিয়ান ডি স্যাটেলাইট (এসইএস)। রাজধানীর ডেইলি স্টার সেন্টারে শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

স্কয়ার ইনফরম্যাটিক্স লিমিটেডের কারিগরি সহয়তায় ভাসমান লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটাল, এমিরেটস ফ্রেন্ডশিপ হসপিটাল ও রংধনু ফ্রেন্ডশিপ হসপিটালে মেরিটাইম ভি-স্যাট স্থাপন করা হবে। ল্যুক্সেমবার্গ সরকারের সহযোগিতায় ও সোসাইটি ইউরোপিয়ান ডি স্যাটেলাইট (এসইএস) প্রবর্তিত কৃত্রিম উপগ্রহভিত্তিক ই-স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম স্যাটমেড প্রকল্প উন্নয়নে ২০১৪ সালের মে মাসে ফ্রেন্ডশিপ হসপিটাল এসইএস -এর সঙ্গে যুক্ত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক রুনা খান, এসইএস –এর গভর্নমেন্ট সলিউশন ডিপ্লয়মেন্ট -এর জ্যেষ্ঠ বিশ্লেষক মারিয়া মাতিও ইবোরা, ফ্রেন্ডশিপ ল্যুক্সেমবার্গ -এর চেয়্যারমান মার্ক ইনভিলজার এবং ফ্রেন্ডশিপের এমআইএস -এর টিম লিডার সুব্রত কুমার মণ্ডল।

রুনা খান বলেন, স্যাটমেড প্রকল্প বাস্তবায়নে সরকার, বেসরকারি খাত ও এসজিওএর মাঝে প্রকৃত অংশীদারিত্বের একটি অনন্য উদাহরণ। স্বাস্থ্য সেবা ‍দিতে ভাসমান হাসপাতালের অভিনব ধারণা নিয়ে যাত্রা শুরু করে ফ্রেন্ডশিপ। বর্তমানে প্রতিমাসে ফ্রেন্ডশিপ ৫ লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দান ছাড়াও শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং সংস্কৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতাপূর্ণ অভিনব পদক্ষেপই নিশ্চিত করতে পারে সুবিধাভোগীদের আরও কার্যকরভাবে সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি।

মারিয়া মাতিও ইবোরা বলেন, স্যাটমেড একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ সমাধান যার লক্ষ্য উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর জনস্বাস্থ্য উন্নয়ন করা। বিশেষ করে প্রত্যন্ত, দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মেরিটাইম ভি-স্যাট স্থাপন হচ্ছে। স্যাটমেড প্ল্যাটফর্মের সরঞ্জাম ও সেবা বাস্তবায়নের পর ভাসমান হাসপাতাল জাহাজগুলোতে ই-কেয়ার, ই-লার্নিং, ই-পর্যবেক্ষণ, ই-স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল ইমেজিং ক্ষেত্রে সহজে কাজ করতে সক্ষম হবে- বলেন মারিয়া মাতিও ইবোরা। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যন্ত চর এলাকায় বসবাসকারি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দিতে ই-হেলথ ফ্রেন্ডশিপকে আরও দক্ষ ও কার্যকর করবে। আগামী ১-৫ মার্চ ভিস্যাট স্থাপনকালে ২ মার্চ স্যাটমেড -এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম