ফেসবুকের এআই-জেনারেটেড নতুন স্টিকার

ইশতিয়াক হাসান
০৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা এআই-জেনারেটেড নতুন টুল ব্যবহার করে একরকম বিভ্রান্তিকর, অনেকটা হাস্যকর ফল পেয়েছেন। অনাকাঙ্খিত এসব ইমেজের মধ্যে রয়েছে শিশু সৈনিক, নিনটেনডো ক্যারেক্টার, মিকিমাউস বাজে কিছু নিচ্ছে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ন্যুড ইলাস্ট্রেশন। এখানেই শেষ নয়, সনিক দ্য হেজং ও কার্ল মার্কসের উদ্ভট কিছু চিত্রও তৈরি করেছে ফেসবুকের এআই স্টিকার টুল। 

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, গত সপ্তাহে ফেসবুকের কাকেক্ট ইভেন্টে এই চ্যাট স্টিকারের ঘোষণা দেয়। এটি তৈরি করেছে মেটার ‘লামা ২ লার্জ’ ল্যাঙ্গুয়েজ মডেল। এর মাধ্যমে ব্যবহারকারী টেক্সটভিত্তিক প্রম্পটের মাধ্যমে সেকেন্ডের মধ্যে উন্নতমানের মাল্টিপল ইউনিক স্টিকার তৈরি করতে পারে। এটি আপাতত ইংরেজি ভাষাভাষীদের ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ ব্যবহার করার সুযোগ রয়েছে।

তবে এর মধ্যে কিছু শব্দ ব্লক করা হয়েছে এবং সেগুলো ব্যবহার করতে গেলে ব্যবহারকারীকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গের সতর্কতাও দেওয়া হয়। তবে কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, অনুমোদন নেই, এমন কিছু শব্দ বানান ভুল করে লিখলে অস্বাভাবিক ছবি তৈরি করছে এটা।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম