ব্রেসলেটের মতো করে ভাঁজ করা যাবে ফোন

ইশতিয়াক হাসান
২৬ অক্টোবর ২০২৩, ০৫:১০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:১০

বিচিত্র এক ফোনের কনসেপ্ট উপস্থাপন করেছে মটোরোলা। সম্প্রতি লেনোভো টেক ওয়ার্লড’২৩ -এ এটি প্রদর্শিত হয়। সেখানে এমন এক ধরনের ফোন উপস্থাপন করে মটোরোলা যা হাতের উপরে ভাঁজ করে ব্রেসলেটের মতো করে পেঁচিয়ে ফেলা যায়।

কনসেপ্টটি মূলত এফএইচডি+পিওএলইডি ডিসপ্লের একটি রোলেবল স্মার্টফোন। এটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে ভাঁজ করা যায়। একে যেমন একেবারে সোজা করে স্মার্টফোনের মতো ব্যবহার করা যায় আবার একটু অংশ ভাঁজ করে টেবিলের উপর দাঁড়ও কারানো যায়। আবার একে হাতের কব্জির উপর সম্পূর্ণ পেঁচিয়ে ব্রেসলেটের মতো ভাঁজও করে ফেলা যায়।

এতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে এবং সম্পূর্ণ অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা। একে ভাঁজ করে টেবিলের উপর দাঁড়া করালে ডিসপ্লের আকৃতি ৪ দশমিক ৬ ইঞ্চি হবে। এটি একটি ফিউচারিস্টিক কনসেপ্ট হলেও যেকোনও সময় এটা বাজারে চলে আসতে পারে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম এনগেজেট। ফোনের পাশাপাশি লেনোভো ডিভাইসের জন্য আরও অনেক এআই ফিচারও দেখানো হয় সেই শো’তে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম