ই-কমার্স খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দ্বিতীয়বারের মতো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ ‘সেরা ক্লাসিফাইড ই-কমার্স প্ল্যাটফর্ম’ বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে বিক্রয় ডট কম।
সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিক্রয়’র সিইও ঈশিতা শারমিনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিক্রয়’র সিইও ঈশিতা শারমিন বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা আনন্দিত। ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে উদ্ভাবনী শক্তি ও শ্রেষ্ঠত্ব প্রদর্শনের সুযোগ করে দেওয়ায় ই-ক্যাব’র প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিক্রয় সব সময় ক্ষমতায়নের মাধ্যমে মানবজীবনকে আরও উন্নত করার চেষ্টা করে এসেছে এবং ভবিষ্যতেও এই লক্ষ্য অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।









