তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) উদযাপিত হলো স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা ও পরামর্শক্রমে এদিন রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আইসিটি বিভাগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন দফতর এবং সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশের উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি









