ইউজার নেম দিয়ে ব্যবহারকারীকে খুঁজবে হোয়াটসঅ্যাপ ওয়েব

ইশতিয়াক হাসান
৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৩৫

নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়টসঅ্যাপ ওয়েবে প্রাইভেসির চর্চা আরও শক্তিশালী হবে। এটি চালু হলে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের মাঝে যুক্ত হওয়ার জন্য নম্বর আদান প্রদানের আর দরকার হবে না। কেননা নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর ইউজার নেম দিয়ে খুঁজে বের করা যাবে যে কোনও ব্যবহারকারীকে। ইতোপূর্বে অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটি নিয়ে কাজ করা হয়েছিল। এখন ওয়েবের জন্য ফিচারটি আনার পরিকল্পনা চলছে।

ডাব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপ তার ওয়েব সংস্করণের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারী একে অপরকে ইউজার নেম দিয়ে খুঁজে বের করতে পারবে। বর্তমানে একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর ব্যবহার করতে হয়। এর মাধ্যমে যারা প্রাইভেসি রক্ষার্থে তাদের নম্বর শেয়ার করতে চান না তারা তাদের ব্যক্তিগত নম্বর শেয়ার না করেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন।

রিপোর্টে শেয়ার করা একটি স্ক্রিন শটে দেখা যায়, ব্যবহারকারীরা কাউকে যুক্ত করার ক্ষেত্রে তাদের নাম, ফোন নম্বর অথবা ইউজার নেম দিয়ে সার্চ অপশন থেকে খুঁজে যুক্ত করতে পারছে। রিপোর্ট আরও জানানো হয়, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা চাইলে যেকোনও সময় তাদের ইউজার নেম পরিবর্তনও করতে পারবে।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম