ফেসবুকে নিজের পোস্ট পিন করার নিয়ম

ইশতিয়াক হাসান
১৫ জানুয়ারি ২০২৪, ২৩:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ২৩:০০

নিজে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া এবং অন্যদের পোস্ট দেখা— ফেসবুকে ব্যবহারকারীদের একটা প্রাথমিক কাজ। ফেসবুকের হোম পেজে সবার পোস্ট ধারাবাহিকভাবে দেখা যায় আর নিজের ওয়ালে গেলে শুধু নিজের পোস্টগুলো ধারাবাহিকভাবে দেখা যায়। ব্যবহারকারীরা অনেক সময়ই বিভিন্ন জনের ওয়ালে গিয়ে তাদের পোস্টগুলো দেখে থাকেন। অনেক কারণেই আগের করা কোনও পোস্ট প্রোফাইলে সবার উপরে দেখানোর প্রয়োজন পড়তে পারে। এজন্য ফেসবুকে পোস্ট পিন করার সুবিধা আছে। ব্যবহারকারী তার কোনও পোস্ট পিন করে রাখলে তা সব সময়ই তার ফিডে সবার উপরে দেখাবে।

ফেসবুকের কোনও পোস্ট পিন করতে চাইলে

১. প্রথমে ফেসবুকে ঢুকে নিজের প্রোফাইলে যেতে হবে।

২. সেখানে যে পোস্টটি পিন করতে হবে সেই পোস্টের উপরে ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে।

৩. এবার যে অপশনটি আসবে সেখান থেকে ‘পিন পোস্ট’ সিলেক্ট করতে হবে।

এবার পোস্টটি পিন হয়ে যাবে। প্রোফাইলে সবার ওপরে দেখাবে এটি। চাইলে যেকোনও সময় পোস্টটি আনপিনও করা যাবে। এ জন্য পিন করা পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘আনপিন পোস্ট’ অপশন সিলেক্ট করতে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক