ইনস্টাগ্রামের মতো ফিচার এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ১৮:৪৯আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৮:৪৯

হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামের মতো অনেক ফিচার আসতে চলেছে, সে সম্পর্কে তথ্য জানানো হয়েছিল আগেই। এবার তারই এক ধাপ হিসেবে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে স্ট্যাটাস আপডেটে প্রাইভেট ট্যাগিংয়ের সুবিধা। ইউজার চাইলে পছন্দের কাউকে তার স্ট্যাটাসে ট্যাগ করতে পারেন, এতে করে সেই পোস্ট বিশেষ করে যাকে ট্যাগ করা হল, তার সঙ্গে রি-শেয়ার হবে। যদিও সেই পোস্টে কাকে ট্যাগ করা হলো তা শো করবে না। 

কাছের মানুষদের কাছে কিংবা পছন্দের মানুষদের কাছে স্ট্যাটাস আপডেট যাতে ঠিকঠাক পৌঁছায়, সেই ব্যাপারটি নিশ্চিত করতেই আসছে ফিচারটি। এছাড়া স্ট্যাটাস আপডেট লাইক করার সুবিধাও থাকছে। বাটনে একটা মাত্র ট্যাপ করেই পছন্দের স্ট্যাটাস লাইক করা যাবে। এখানেও প্রাইভেসি বজায় থাকবে পুরোদস্তুর। যার স্ট্যাটাস লাইক করা হলো, সেই পোস্টে এই লাইক শো করা হবে না। শুধু ওই ব্যক্তি নোটিফিকেশন পাবেন এবং একা তিনিই এটা দেখতে পাবেন।

এছাড়া মেটা এআই ভয়েস মোড ফিচার নিয়েও কাজ চলছে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ইউজার। এক্ষেত্রে ইউকে এবং ইউএস দুই অ্যাকসেন্টই রাখা হবে মেটা এআই ভয়েস মোডে, যাতে কারও বুঝতে অসুবিধা না হয়।

তথ্যসূত্র: নিউজ ১৮ ডটকম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক