ক্রোম ব্রাউজারে এবার শনাক্ত হবে এআই কণ্ঠ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৬:৪৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৪৯

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করছে, তেমনি বেশ কিছু উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে। যেমন অনেকেই এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ছবি, ভিডিও বা কণ্ঠ দিয়ে প্রতারণা করছে। আবার এসব আধেয় বা কনটেন্ট ব্যবহার করে মিথ্যা তথ্য বা গুজবও ছড়ানো হয়। তাই এআই দিয়ে তৈরি শনাক্তে বিভিন্ন প্রতিষ্ঠান লেবেল প্রদর্শনসহ নানা প্রযুক্তি আনছে।এবার ক্রোম ব্রাউজারের জন্য এমনই এক সুবিধা (এক্সটেনশন) এনেছে কল নিরীক্ষা ও প্রতারণা শনাক্তকারী প্রতিষ্ঠান হিয়া। এক্সটেনশনটি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে দিনে সর্বোচ্চ ২০টি কনটেন্ট এটা দিয়ে পরীক্ষা করা যাবে।

গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনও ওয়েবসাইটে প্রবেশ করার পর অডিও বা ভিডিও চালু করলে সেই অডিও বা ভিডিওতে এআই দিয়ে তৈরি নকল কণ্ঠ থাকলে তা শনাক্ত করা যাবে। হিয়া ডিপফেক ভয়েস ডিটেকটর নামে এক্সটেনশনটি আধেয়তে থাকা কণ্ঠ শুনে তা শনাক্ত করতে পারবে। এমনকি সেই আধেয়র কণ্ঠের একটি অথেনসিটি স্কোরও প্রদর্শন করবে এক্সটেনশনটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম