গুগল প্লে স্টোরে নতুন সুবিধা আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ নভেম্বর ২০২৪, ১৪:০২আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৪:০২

গুগল প্লে স্টোরে ‘কনটিনিউ প্লেয়িং’ নামের নতুন একটি বিভাগ হতে যাচ্ছে।। বিভাগটিতে ক্লিক করলেই গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে নামানো গেমগুলো সর্বশেষ কবে খেলা হয়েছে সেটা জানা যাবে।

গুগল প্লে স্টোর থেকে নিয়মিত নতুন গেম নামান অনেকেই। কিন্তু গেম নামানোর পর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে সেই গেমটি খেলার কথা ভুলে যান কেউ কেউ। এ সমস্যার সমাধান করতেই গুগল প্লে স্টোরে কনটিনিউ প্লেয়িং বিভাগটি চালু করা হচ্ছে। এর ফলে যন্ত্রে থাকা বিভিন্ন গেম খেলার ইচ্ছা না হলে সেগুলো দ্রুত মুছে ফেলা যাবে। প্রাথমিকভাবে গুগল প্লে স্টোরের ৪৩.৪.২৩-৩১ সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

গুগলের তথ্যমতে, কনটিনিউ প্লেয়িং বিভাগে ব্যবহারকারীর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে থাকা সব গেমের তালিকা ও নামানোর তারিখ দেখা যাবে। এমনকি একটি ‘প্লে’ বাটনও থাকবে। এর ফলে বাটনটিতে ট্যাপ করে গুগল প্লে স্টোর থেকেই গেমটি চালু করা যাবে। নতুন এ সুবিধার পাশাপাশি শিগগিরই প্লে স্টোরে ‘ডাউনলোড ম্যানেজার’ নামে আরও একটি বিভাগ চালু করতে যাচ্ছে গুগল। বিভাগটি চালু হলে সর্বশেষ নামানো সব অ্যাপের তালিকাও দেখা যাবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
যৌন হয়রানি প্রতিরোধে এআইইউবিতে আসকের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল