স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১৬:১৬আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৬:১৬

প্রথমবারের মতো গ্রাহকদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় মাইজিপি অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সেবা প্রদান করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন। নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা সুবিধা উপভোগ করতে পারবেন হাতের মুঠোয়।

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষতার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন এই পার্টনারশিপ, যাতে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। এর ফলে গ্রাহকদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া স্ট্রিমলাইন হবে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে সমন্বিত উদ্ভাবনী আইসিটি সল্যুশন ও উন্নত সেবার নিশ্চয়তা।

ঢাকার জিপি হাউসে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব চুক্তিটি সই করেন। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর অব এমপ্লয়ি ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) তৌফিক ইমাম, ডিরেক্টর অব পার্সোনাল ব্যাংকিং রুদাবা মুর্তাজা এবং হেড অব কনজ্যুমার ডিপোজিটস নাভিদ হাসান উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম এবং ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ ।

এই পার্টনারশিপ নিয়ে উৎসাহ প্রকাশ করে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ বলেন, ‘ডিজিটাল সেবা আরও উন্নত করতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে এই উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেবা যুক্ত করে ব্যাংকিং প্রক্রিয়াগুলো সহজ হবে যার ফলশ্রুতিতে  আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও ব্যবহারবান্ধব ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবো। ফলে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যে ও সুবিধামতো তাদের আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবেন।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’র ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই পার্টনারশিপ। একসাথে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি আমরা।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম