তরঙ্গ ব্যবহারে বেসরকারি রেডিওগুলোর অনিয়ম

হিটলার এ. হালিম
১৬ মার্চ ২০১৬, ১৪:২১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৪:২১

এফএম রেডিও স্টেশন তরঙ্গ ব্যবহারে মোবাইলফোন অপারেটরগুলোর বদনামের কাতারে নাম লিখিয়েছে বেসরকারি (এফএম) রেডিওগুলো। সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বেসরকারি রেডিওগুলো তরঙ্গসংক্রান্ত অনিয়ম করে বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশ বেতারের অবস্থান নবম।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (প্রাওব) সঙ্গে বিভাগের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বৈঠকে সভাপতিত্ব করেন।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এফএম রেডিগুলো তরঙ্গ (স্পেক্ট্রাম) ব্যবহারে অনিয়ম করছে। এছাড়া আরও কিছু সমস্যা ছিল। ওইসব সমস্যা এবং প্রাওবের দাবি-দাওয়া নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক বলেন, ‘বাণিজ্যিক রেডিও সম্প্রচারে যে ফ্রিকোয়েন্সি (কম্পাঙ্ক) বরাদ্দ দেওয়া হয়, তা হরাইজেন্টালি (অনুভূমিক) ব্যবহার হয় এবং তা ডেডিকেটেড (পৃথকভাবে বরাদ্দ করা)। স্যাটেলাইট টেলিভিশনের ক্ষেত্রে তা ভার্টিক্যালি (উলম্ব) ব্যবহৃত হয় এবং তা শেয়ারড (ভাগাভাগি করা)। টেলিভিশনের ক্ষেত্রে মূল খরচ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে। তারপরও রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রে স্পেক্ট্রামের চার্জ তুলনা করা হয়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই তুলনা সমীচীন নয়।’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম