স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা আসছে, কী কী চমক থাকছে জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১৯:১০আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:১০

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা। জানা যাচ্ছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা আরও উন্নত হতে চলেছে।

সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া তথ্য থেকে জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রাতে ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন থাকতে পারে। এর পূর্ববর্তী মডেলগুলোতে ছিল কার্ভড এজেস। যদিও সিগনেচার এস-পেন ইন্টিগ্রেশন একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে আগের মডেলগুলোর তুলনায় এর কর্নারগুলো সফট থাকবে। ডিসপ্লের আশপাশে থাকা বিজেলসও হবে মিনিম্যাল। 

এই ডিভাইসে থাকতে চলেছে ৬.৯ ইঞ্চি স্ক্রিন। অর্থাৎ এই ফোনের স্ক্রিন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রার তুলনায় বড় হতে চলেছে। স্ক্রিনে মিলবে হাই রেজোলিউশনের সুবিধাও। আউটডোর ভিসিবিলিটি যাতে আরও উন্নত হয়, তার জন্য একটি অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিংসহ এম১৩ প্যানেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাং এর আলট্রা মডেলগুলোতে বরাবরই ক্যামেরার উপর জোর দেওয়া হয়। গ্যালাক্সি এস২৫ আলট্রাও তার ব্যতিক্রম নয়। এতে থাকবে একটি নতুন ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর পাশাপাশি এই ডিভাইসে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরও। সেই সঙ্গে থাকবে ৩এক্স এবং ৫এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরাও।

তথ্যসূত্র: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি