হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা ‘টাইপিং ইন্ডিকেটর’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৩:১২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৩:১২

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। নতুন সুবিধা ‘টাইপিং ইন্ডিকেটর’ ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। চলতি সপ্তাহেই এটি সবার জন্য উন্মুক্ত হবে।

এত দিন হোয়াটসঅ্যাপে চ্যাটবারের ওপরে টাইপিং স্ট্যাটাস দেখা যেত। তবে এবার নতুন হালানাগাদের মাধ্যমে টাইপিং ইন্ডিকেটর সরাসরি চ্যাট ফিডে দেখা যাবে। ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন। এর মাধ্যমে বার্তা পাঠানোর আগে অন্যের টাইপিং কার্যক্রম সহজেই নজরে আসবে। গ্রুপ চ্যাটে একাধিক ব্যক্তি লিখছেন বা টাইপ করছেন কি না, সেটিও টাইপিং ইন্ডিকেটর থেকে দেখা যাবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে এটি চালু করার প্রয়োজন হবে না।

শুধু তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই দেখা যাবে সেই ইউজারের প্রোফাইল ছবি। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ধরনের ডিভাইসেই এই ফিচার চালু করা হচ্ছে। 

এর আগে ব্যবহারকারীরা চ্যাটে অপর প্রান্তে থাকা ব্যক্তির প্রোফাইল ছবির নিচে ‘টাইপিং’ ট্যাগ হিসেবে স্ট্যাটাস দেখতে পেতেন। টাইপ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি ‘অনলাইন’ স্ট্যাটাসে পরিবর্তিত হতো। তবে নতুন হালনাগাদে আরও সহজে টাইপিং বাবলের সাহায্যে অপর প্রান্তের ব্যক্তির টাইপিং স্ট্যাটাস দেখতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক