স্মার্টফোনের কেস হলদে হয়ে গেছে? সমাধান জেনে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

নিয়মিত ব্যবহারের ফলে স্মার্টফোনের কেসে ময়লা জমে যায়। স্বচ্ছ ধরনের কেসগুলো আবার হয়ে পড়ে হলদেটে। কীভাবে পরিষ্কার করবেন ফোনের কেস জানেন? টিপস জেনে নিন।

  •  স্বচ্ছ ফোন কেস থেকে হলদেটে ভাব দূর করতে বেকিং সোডা বেশ কাজের। ফোন থেকে কেস খুলে একটি তোয়ালের ওপর রাখুন। পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। এরপর একটি ভেজা টুথব্রাশ দিয়ে বেকিং সোডা ধীরে ধীরে ঘষে নিন। কেসটি ভালোভাবে পানিতে ধুয়ে ফেলুন। একইভাবে কেসের দুই দিক পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুছে নিন। শুকিয়ে তারপর ফোনে লাগিয়ে নেবেন
  • ভিনেগারের সাহায্যে পরিষ্কার করতে পারেন স্মার্টফোনের কেস। এজন্য প্রথমে একটি পাত্রে ফোন কেসটি সম্পূর্ণ ডুবিয়ে নিন। এরপর কেসটির উপর দুই টেবিল চামচ বেকিং সোডা ছিটিয়ে দেওয়ার পর এক কাপ সাদা ভিনেগার ধীরে ধীরে ঢেলে নিন। এতে কিছুক্ষণের জন্য ফেনা তৈরি হবে। এরপর কেসটি পাত্রে দুই ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে নিন। 
  • ডিশ সোপ ব্যবহার করেও ফোনের কেস পরিষ্কার করা যায়। একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা ডিশ সোপ মিশিয়ে ফেনাযুক্ত মিশ্রণ তৈরি করুন। এরপর একটি নরম টুথব্রাশ দিয়ে কেসের প্রতিটি কোনা ও ফাঁকফোকর আলতো করে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কারের সময় কেসটি বারবার পানিতে ডুবিয়ে নিতে হবে, যাতে জমে থাকা ময়লা আলাদা হয়ে যায়। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, মুছে ও শুকিয়ে নিন পুনরায় ব্যবহার করার আগে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম