সিইএস ২০২৫ আয়োজনে আসুসের নতুন চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৫

সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৫। এবারের সিইএস প্রদর্শনীতে আসুস উন্মোচন করেছে রিপাবলিক অব গেমারস (আরওজি) ল্যাপটপ। পাশাপাশি ছিল আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপের বেশ কিছু ল্যাপটপ। গেমিং জগতে আরওজি ল্যাপটপ এবং প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স শীর্ষে। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থায়িত্বের দিক থেকেও এবারের আসুস ল্যাপটপগুলো যোগ করেছে নতুন মাত্রা।

এবারে আসুসের গেমিং ল্যাপটপগুলোর মধ্যে আছে আরওজি স্ট্রিক্স স্কার ১৬, স্ট্রিক্স স্কার ১৮, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮। আরও আছে আরওজি ফ্লো জি১৩, আরওজি জেফাইরাস জি ১৪ এবং জেফাইরাস জি ১৬। অন্যদিকে, আসুসের পিসি ক্যাটাগরিতে আছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, জেনবুক এ১৪ এবং জেনবুক ডুও।

আরওজি সিরিজ ল্যাপটপ
এবারের সিইএস আয়োজনে আসুস-এর আরওজি সিরিজ ল্যাপটপগুলোতে যুক্ত হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং ১৮ মডেলে ইন্টেল কোর আল্ট্রা ৯ এবং এএমডি রাইজেন ৯ এর ৯৯৫৫ এইচএক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ট্রিক্স স্কার ১৬, এবং ১৮ মডেলে রয়েছে ৬৪ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৪ টেরাবাইট পিসিআইই জেনারেশনের ৪ স্টোরেজ। অন্যদিকে, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮ মডেলে রয়েছে ৩২ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই জেনারেশনের ৪ স্টোরেজ।

গেমিং ল্যাপটপের মধ্যে আরও ছিল আরওজি ফ্লো জেড১৩ ল্যাপটপ। এতে রয়েছে এএমডি রাইজেন এআই ম্যাক্স প্লাস ৩৯৫ প্রসেসর এবং আরডিএনএ ৩.৫ গ্রাফিক্স কোর। এর ২.৫কে রেজোলিউশনের আরওজি নেবুলা ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ১৮০হার্জ দেয় দারুণ ভিজ্যুয়াল।

গেমিং এর পাশাপাশি যারা ক্রিয়েটিভ কাজের জন্য পাতলা ও হালকা ক্যাটাগরির ল্যাপটপ খুজছেন তাদের সেরা ডিভাইস হতে পারে জেফাইরাস জি ১৪ এবং জি ১৬। জেফাইরাস জি ১৪ ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। জেফাইরাস জি ১৬ ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ এর ২৮৫ এইচ প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিইউ।

ভিভোবুক এবং জেনবুক সিরিজ ল্যাপটপ
আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপে এই বছর এসেছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস ১৪/এস ১৬, জেনবুক এ ১৪ এবং জেনবুক ডুও। এআই-চালিত ফিচার, স্ন্যাপড্রাগন এক্স-সিরিজ প্রসেসর রয়েছে এই ল্যাপটপগুলোতে। এছাড়া, স্টোরিকিউব এবং লাইভ ক্যাপশনের মতো টুলস এই ল্যাপটপগুলোতে প্রফেশনাল কাজকে আরও সহজ করবে। আসুসের ভিভোবুক ১৪/১৬ মডেলের ল্যাপটপগুলোতে মেমোরি ১৬ গিগাবাইট, এবং
স্টোরেজ সুবিধা ১ টেরাবাইট। ভিভোবুক এস১৪/এস১৬ স্টাইল এবং পারফরম্যান্স উভয়দিক থেকে উন্নত। আল্ট্রা-পোর্টেবল ডিজাইনে এর ওজন ১.৩ কেজি এবং ব্যাটারি লাইফ থাকে ২৪ ঘন্টা। এর ডিসপ্লেটি হলো এফএইচডি ওলেড স্ক্রিন এবং ২.৫কে আইপিএস।

জেনবুক এ ১৪ মডেলটি ওজনে এক কিলোগ্রামেরও কম যেটি বর্তমানে বিশ্বের সবচেয়ে হালকা কোপাইলট প্লাস পিসি। এর ব্যাটারি লাইফ ৩২ ঘন্টা। তাই পেশাদারদের জন্য এটি একটি উপযোগী ল্যাপটপ। অন্যদিকে জেনবুক ডুও মডেলটিতে আছে ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসর। এটি ওজনে যেমন হালকা তেমনি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও দেয় ভালো পারফরম্যান্স।

নতুন এক্সেসরিজ
ল্যাপটপ ছাড়াও এক্সেসরিজ বা আনুষাঙ্গিক ডিভাইসের ক্ষেত্রে আসুস এনেছে নতুনত্ব। কাজের গতি আরও বাড়াতে সহায়ক হবে আসুসের মার্শমেলো কি-বোর্ড এবং ফ্রেগন্যান্স মাউস। উইন্ডোজ, ক্রোমওএস, ম্যাকওএস, আইওএস এবং আইপ্যাডওএস— অপারেটিং সিস্টেমগুলোতে কীবোর্ডটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। আর স্মুথ ওয়্যারলেস কন্ট্রোলের সুবিধা দিবে দীর্ঘ ব্যাটারি লাইফ ফিচারের ফ্রেগন্যান্স মাউস।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম