গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬:৫৩

গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ও অনন্য সুবিধা প্রদান করতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোনের স্কিটো। চুক্তির আওতায়, স্কিটো গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা প্রদান করবে ফুডি, যার পাঁচ হাজারের বেশি রেস্টুরেন্ট পার্টনারসহ সেবা প্রদানে সুনাম রয়েছে।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমানসহ স্কিটো, গ্রামীণফোন ও ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

'স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির' ক্যাম্পেইনের আওতায় নতুন ও পুরাতন সব গ্রাহকরাই আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন গ্রাহকরা ফুডিতে তাদের প্রথম অর্ডারে ১২০ টাকা ছাড় পাবেন। অন্যদিকে ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে ৫টি ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন বর্তমান গ্রাহকরা। এছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিন বার পর্যন্ত ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা। তারা স্কিটো অ্যাপ বা প্রচারমূলক চ্যানেল থেকে অফারগুলো দেখতে পারবেন। এরপর ফুডি অ্যাপে গিয়ে স্কিটো নম্বর দিয়ে নিবন্ধন করলেই অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। অর্ডারের সময় যখন খাবার কার্টে যোগ হবে, তখন অর্ডার ডিটেইলস পেইজে প্রযোজ্য অফারগুলো দেখাবে এবং স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে প্রোমো কোডগুলো। অর্ডারটি কনফার্ম করলেই তাৎক্ষণিক ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী বলেন, 'স্কিটো সবসময় ডিজিটাল ক্ষেত্রে সক্রিয় তরুণদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা দিতে সচেষ্ট। ফুডির সাথে এই পার্টনারশিপের ফলে আমাদের গ্রাহকদের দৈনন্দিন খাবারের অর্ডারগুলো হয়ে উঠবে আরও উপভোগ্য ও সাশ্রয়ী।'

ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান বলেন, 'স্কিটোর সাথে পার্টনারশিপের মাধ্যমে তারুণ্যদীপ্ত গ্রাহকদের জন্য অনন্য সুবিধা প্রদানের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী