১৮৮০ সালেও ওয়্যারলেস টেলিফোন!

আশিকুর রহমান চৌধুরী
২৮ মার্চ ২০১৬, ১৯:৫৫আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৯:৫৫

ফটোফোন

বর্তমান বিশ্বে তারবিহীন টেলিফোন মামুলি ব্যাপার। তবে টেলিফোন উদ্ভবের সময় প্রথমেই কিন্তু তারবিহীন টেলিফোনই আবিষ্কার হয়েছিল। সময়টি ছিল ১৮৮০ সাল! টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহামবেল নিজেই প্রথমে তারবিহীন টেলিফোন আবিষ্কার করেছিলেন যাকে ফটোফোন বলা হত। ফটোফোন ও টেলিফোনের প্রার্থক্য হলো টেলিফোন চলে তার ও বিদ্যুতের সাহায্যে এবং ফটোফোন চলে আলোর সাহায্যে।

গ্রাহামবেল ও তার সহযোগী গবেষক চার্লস সামনার টেইন্টার আলোভিত্তিক ফোন আবিষ্কার করেন ১৮৮০ সালে। এ পদ্ধতিতে ট্রান্সমিটারের মাধ্যমে আলো একটি আয়নার মধ্যে পড়ে এবং কেউ এর পিছন থেকে কথা বললে কম্পনের সৃষ্টি হতো। আলোর এ কম্পন সেই ডিভাইসের মাধ্যমে গিয়ে গ্রহীতার কাছে আবারও শব্দে পরিণত হয়।

আলোর সাহায্যে বার্তা প্রেরণ সফল হওয়ার পর গ্রাহামবেল খুশিতে আত্মহারা হয়ে যান। সে সময় তিনি বাবার কাছে চিঠিও লেখেন আলোর বার্তা সম্পর্কে। তিনি এতটাই খুশি ছিলেন যে তার সন্তানের নামও তিনি ফোনের নামানুসারে রাখতে চান যদিও বউ বাধা দেওয়ায় তা আর সম্ভব হয়নি।মেয়ের নাম রাখা হয় ‘মাবেল’।

দুঃখজনকভাবে আলোর ফোন ব্যর্থ প্রকল্প হিসেবে পরিণত হয়, কারণ আলো নানানভাবে বাধাগ্রস্ত হয়ে ডিভাইস পর্যন্ত পৌঁছতে পারত না। তবে তার এই আবিষ্কারের আধুনিক রূপটাই হলো ‘ফাইবার অপটিক’।

/এইচএএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম