আইফোন ১৭ প্রো সিরিজে আসছে বড় পরিবর্তন, বাড়ছে দামও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ আসছে আগামী ৯ সেপ্টেম্বর। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার (স্লিম) স্ট্যান্ডার্ড বাজারে আসবে। তবে আইফোন ১৭ প্রো মডেল নিয়ে একটু আগ্রহ যেন বেশিই। 

মার্কিন শুল্কের কারণে বেড়েছে উৎপাদন ব্যয়। ফলে ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সের দাম ৫০ ডলার বেড়ে হতে পারে যথাক্রমে ১ হাজার ৪৯ ডলার ও ১ হাজার ২৪৯ ডলার।

আইফোন ১৭ প্রো সিরিজে থাকছে একাধিক পরিবর্তন। পেছনের চৌকো ক্যামেরা আইল্যান্ড বাদ দিয়ে আসছে নতুন অনুভূমিক ক্যামেরা সেটআপ। টাইটানিয়াম ফিনিশের বদলে থাকবে অর্ধেক গ্লাস, অর্ধেক অ্যালুমিনিয়াম বডি। যুক্ত হতে পারে উজ্জ্বল কমলা রঙের নতুন ভ্যারিয়েন্ট।

আইফোন ১৭ প্রো হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৮ ইঞ্চি। স্ক্রীনের ঝলক কমানোসহ  বেশি টেকসই করতে এবার স্ক্রিনে আসতে পারে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং।

আইফোন ১৭ পাঁচটি রঙে পাওয়া যাবে- গোলাপি, সবুজ, হালকা নীল, সাদা এবং কালো। 

নতুন সিরিজে থাকবে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। টেলিফটো লেন্সে আসতে পারে ৪৮ মেগাপিক্সেলের নতুন সেন্সর। ফলে প্রো মডেলগুলোতে মিলবে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা।

আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। প্রথমবারের মতো যুক্ত হতে পারে রিভার্স ওয়্যারলেস চার্জিং। তারযুক্ত চার্জিং হবে ৪৫ ওয়াট, আর ওয়্যারলেসে ২৫ ওয়াট।

তথ্যসূত্র: সনি ডিকসন, নাইনটুফাইভম্যাকসহ বিভিন্ন ট্যকসাইট

/ইএইচ/
সম্পর্কিত
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সর্বশেষ খবর
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ