গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪ হাজার ৯০০ কোটি টাকা জরিমানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের দায়ে মার্কিন আদালতে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে চলা এই মামলায় অভিযোগ ছিল, টানা আট বছর গুগল ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাদের মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করেছে। 

ব্যবহারকারীদের দাবি, এতে তাদের ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংসের অধীনে দেওয়া প্রাইভেসি নিশ্চয়তা ভঙ্গ হয়েছে।

ব্যবহারকারীরা এই মামলায় ৩১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তবে আদালত শেষ পর্যন্ত  ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ধার্য করেছে।

বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুটির প্রমাণ পেয়েছে। তবে তারা বলেছে, গুগল ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণভাবে এটি করেনি, তাই কোনও শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে না।

মামলার শুনানিতে গুগল জানায়, তারা যে তথ্য সংগ্রহ করেছে তা ছিল “অব্যক্তিগত, ছদ্মনামী, এবং আলাদা, সুরক্ষিত ও এনক্রিপ্টেড জায়গায় সংরক্ষিত।”

গুগলের দাবি, এই তথ্য কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে যুক্ত ছিল না।

রায়ের পর গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানান, আদালতের এই রায় আমাদের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিই এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে। আমরা তা সম্মান করি।

বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস এক বিবৃতিতে জানান, তারা আদালতের রায়ে অত্যন্ত সন্তুষ্ট।

২০২০ সালের জুলাইয়ে দায়ের হওয়া এই ক্লাস-অ্যাকশন মামলায় বলা হয়েছিল, ব্যবহারকারীদের সেটিং বন্ধ থাকলেও গুগল উবার, ভেনমো এবং মেটার মতো অ্যাপের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ চালিয়ে গেছে। 

২০২৪ সালের এপ্রিলে গুগল অপর এক মামলার নিষ্পত্তিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত ব্রাউজিং কার্যক্রমের কোটি কোটি তথ্য রেকর্ড ধ্বংস করতে রাজি হয়েছিল।

সেই মামলায় অভিযোগ করা হয়েছিল, গুগল এমন ব্যবহারকারীদের ট্র্যাক করেছে যারা ‘ইনকগনিতো’ মুডে ব্যক্তিগতভাবে ব্রাউজ করছেন।

সূত্র: রয়টার্স

/ইএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম