আইফোন ১৭ সিরিজের সবকিছু: ফিচারের বিস্তারিত এবং সম্ভাব্য দাম

ইমরান হোসাইন
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

আইফোন ১৭ সিরিজ উন্মোচিত করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নিজেদের জনপ্রিয় পণ্যের চারটি নতুন মডেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই সিরিজে রয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেল।

এই ফোনগুলো ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে, প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে।

অ্যাপল জানিয়েছে, নতুন সব মডেলে এখন থেকে শুধু ই-সিম থাকবে, অর্থাৎ সিম কার্ড স্লট থাকবে না। ডিজাইনেও বড় পরিবর্তন আনা হয়েছে, যা গত কয়েক বছরে তাদের সবচেয়ে বড় অগ্রগতি।

আইফোন ১৭

বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও নতুন চিপসেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে আইফোন ১৭।

এতে রয়েছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেট ১২০ হার্জ প্রোমোশন এবং রেজ্যুলেশন ২৬২২ বাই ১২০৬ পিক্সেল। এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এ১৯ চিপসেট, যা পারফরম্যান্স এবং কার্যক্ষমতায় বেশ উন্নত।

ক্যামেরায় রয়েছে দ্বিগুণ অপটিক্যাল জুম সুবিধাসহ টেলিফটো লেন্স। এছাড়া ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ডুয়াল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা, যা ভিডিও কল এবং সেলফিতে ভালো মানের ছবি তুলতে সাহায্য করবে।

আইফোন ১৭ ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬ এবং থ্রেড প্রোটোকল সমর্থন করে, যা অ্যাপল-এর নতুন এন১ চিপের মাধ্যমে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করে।

এই নতুন ফোনটি ৫টি রঙে পাওয়া যাবে: ব্ল্যাক, হোয়াইট, মিস্ট ব্লু, সেজ, এবং ল্যাভেন্ডার।

আইফোন ১৭ এয়ার

‘আইফোন এয়ার’ এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে হালকা ও পাতলা স্মার্টফোন। অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক বলেন, ‘আইফোনের জন্য এটিই সবচেয়ে বড় অগ্রগতি।’

টাইটানিয়াম ফ্রেমের এই আল্ট্রা-পাতলা ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিমি এবং ওজন ১৬৫ গ্রাম।

এতে রয়েছে ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭৩৬ বাই ১২৬০ পিক্সেল এবং নতুন ১২০ হার্জ প্রোম রিফ্রেশ রেট। এটিকে সূর্যের আলোতেও স্পষ্ট দেখা যাবে।

ফোনটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরা এবং সামনে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজে ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফিতে বেশ কার্যকর।

রঙে রয়েছে বৈচিত্র্য: আইফোন এয়ার পাওয়া যাবে লাইট গোল্ড, স্কাই ব্লু, ক্লাউড হোয়াইট এবং স্পেস ব্ল্যাক রঙের।

এই ফোনটি ডিজাইন, প্রযুক্তি ও পারফরম্যান্সের দিক থেকে একটি নতুন ধারা তৈরি করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

আইফোন ১৭ প্রো

আইফোন ১৭ প্রো নতুন ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি। ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১২০৬ বাই ২৬২২ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০০ নিটস। এতে যুক্ত করা হয়েছে অ্যাপলের সর্বশেষ এ১৯প্রো চিপ— ধারণা করা হচ্ছে এটি আগের তুলনায় আরও দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফোনটিতে রয়েছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা। টেলিফটো লেন্সটি ৮ গুণ অপটিক্যাল জুম সাপোর্ট করে, যা ছবি ও ভিডিওতে দুর্দান্ত ডিটেইল ধরে রাখে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজে ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারিতে রয়েছে ৪০ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। অ্যাপলের মতে, এই ডিভাইসটি টানা ৩৯ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারে।

আইফোন ১৭ প্রো পাওয়া যাবে তিনটি রঙে: ডিপ ব্লু, কসমিক অরেঞ্জ এবং সিলভার।

যারা ক্যামেরা, ব্যাটারি ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা একসাথে পেতে চান, তাদের জন্য একটি প্রিমিয়াম চয়েস হতে পারে আইফোন ১৭ প্রো।

আইফোন ১৭ প্রো ম্যাক্স

ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের কাছে বেশ পছন্দনীয় আইফোন ১৭ প্রো ম্যাক্স ।

ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১৩২০ বাই ২৮৬৮ পিক্সেল। ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে, যা স্ক্রিনকে করে আরও প্রাণবন্ত ও স্মুথ।

ক্যামেরায় রয়েছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম। যাতে রয়েছে মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স। টেলিফটো ক্যামেরাটি ৮ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে, যা পেশাদার মানের জুম ফটোগ্রাফি সম্ভব করে।

সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ফোকাসে রাখে।

ফোনটিতে রয়েছে ৪৮৩২ এমএএইচ ব্যাটারি এবং ৪০ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। উচ্চতা ৪১.১ মিমি এবং দৈর্ঘ্য ৭১.০ মিমি।

আইফোন ১৭ প্রো ম্যাক্স পাওয়া যাবে তিনটি রঙে: ডিপ ব্লু, কসমিক অরেঞ্জ এবং সিলভার।

আইফোন ১৭ সিরিজের দাম

আইফোন ১৭-এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে। আইফোন এয়ারের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রো-এর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম সর্বনিম্ন ১ হাজার ১৯৯ ডলার।

বাংলাদেশে আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য দাম

আইফোন ১৭ (৮ জিবি+২৫৬ জিবি)= ১ লাখ টাকা

আইফোন ১৭ এয়ার (১২ জিবি+২৫৬ জিবি)= ১ লাখ ২০ হাজার টাকা

আইফোন ১৭ প্রো (১২ জিবি+২৫৬ জিবি)= ১ লাখ ৩৫ হাজার টাকা

আইফোন ১৭ প্রো ম্যাক্স (১২ জিবি+২৫৬ জিবি)= ১ লাখ ৪৫ হাজার টাকা

/ইএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক হ্যাকড হলে দ্রুত ফিরে পেতে যা করবেন
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
মানুষ ছাড়াই সাইবার হামলা, উদ্বেগ বাড়াচ্ছে এআই র‍্যানসমওয়্যার
সর্বশেষ খবর
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৬)
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল