মস্তিষ্কের নিউরনের মতো এআই মডেল উন্মোচন চীনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০

মূলধারার লার্জ জেনারেটিভ এআই মডেলের চেয়ে ভিন্ন পথে হেঁটে চীনা গবেষকরা তৈরি করেছেনে আরেক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা কাজ করবে মানুষের মগজের নিউরনের কার্যপ্রণালি অনুকরণ করে। এআই কম্পিউটিংয়ের আগামী প্রজন্মে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির নতুন দুয়ার খুলতে পারে এ মডেল।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব অটোমেশনের বিজ্ঞানীরা সম্প্রতি পরিচয় করিয়েছেন স্পাইকিংব্রেইন-১.০ এর সঙ্গে। এটি পুরোপুরি চীনের তৈরি এবং জিপিউ কম্পিউটিংয়ের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত ও পরীক্ষিত।

এখনকার লার্জ এআই মডেলগুলোয় ট্রান্সফরমার স্থাপত্য ব্যবহার করা হয়। ক্রমবর্ধমান ডেটা, নেটওয়ার্ক ও কম্পিউটিং শক্তির ওপর নির্ভরশীল এগুলো। স্পাইকিংব্রেইনের এটি স্পাইকিং নিউরন মডেল ব্যবহার করা হয়েছে। এতে খুব কম ডেটা দিয়েই দক্ষ প্রশিক্ষণ সম্ভব।

গবেষকদের দাবি, মূলধারার বড় মডেলের তুলনায় মাত্র ২ শতাংশ প্রি-ট্রেইনিং ডেটা ব্যবহার করে এই সিস্টেমে ভাষা বোঝা ও বিশ্লেষণ করতে পেরেছে, যা বেশকটি ওপেন-সোর্স মডেলের সমান ফল দিয়েছে।
দীর্ঘ সিকোয়েন্স বিশ্লেষণে এই ক্ষমতা আইন, চিকিৎসা, উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞান কিংবা ডিএনএ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

গবেষকরা মডেলটি ওপেন-সোর্স করেছেন এবং জনসাধারণের পরীক্ষার জন্য উন্মুক্ত করেছেন।
ইনস্টিটিউট অব অটোমেশনের পরিচালক সু বো বলেন, ‘এই মডেল নতুন প্রজন্মের এআই বিকাশে নতুন প্রযুক্তিগত পথ উন্মোচন করেছে। এটি ভবিষ্যতের কম বিদ্যুৎ খরচের নিউরোমরফিক চিপ তৈরিতেও কাজে লাগবে।’

উল্লেখ্য, গত বছর একই ইনস্টিটিউট সুইস গবেষকদের সঙ্গে মিলে তৈরি করেছিল স্পেক নামের এক নিউরোমরফিক চিপ, যা নিউরনের সিন্যাপসের গঠন অনুকরণ করে তৈরি এবং অব্যবহৃত অবস্থায় মাত্র ০.৪২ মিলিওয়াট শক্তি খরচ করে। 

সূত্র: সিএমজি

/ইএইচ/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী