কুকিজে হ্যাঁ বলবেন, নাকি না? জেনে নিন এর সুবিধা ও ক্ষতি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

ইন্টারনেটে ব্রাউজ করার সময় প্রায়ই হঠাৎ করে একটি পপ-আপ দেখা যায়— ‘আপনি কি কুকিজ গ্রহণ করবেন?’। অনেকেই না বুঝে তাড়াহুড়া করে ‘Accept All’ চাপেন। তবে কুকিজ গ্রহণ বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত আসলে আমাদের গোপনীয়তার সঙ্গে সরাসরি যুক্ত।

কুকিজ হলো ছোট ফাইল, যা কোনও ওয়েবসাইট আমাদের ডিভাইসে সংরক্ষণ করে। এগুলো সাধারণত লগইন তথ্য মনে রাখা, অনলাইন শপিং কার্টে পণ্য ধরে রাখা, ভাষা বা অঞ্চলের সেটিংস ঠিক রাখা ইত্যাদিতে সাহায্য করে। কুকিজের কয়েকটি ধরন রয়েছে—

* অপরিহার্য কুকিজ: ওয়েবসাইট চালানোর জন্য প্রয়োজনীয়।
* ফাংশনাল কুকিজ: ব্যবহারকারীর পছন্দ (যেমন ভাষা বা অঞ্চল) মনে রাখে।
* অ্যানালাইটিক্স কুকিজ: ব্যবহারকারীর আচরণ ও ব্যবহারের ডেটা সংগ্রহ করে।
* অ্যাডভার্টাইজিং কুকিজ: বিভিন্ন সাইটে ব্যবহারকারীর গতিবিধি ট্র্যাক করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।

গ্রহণ করলে কী হয়?
সব কুকিজ গ্রহণ করলে ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ হয়। তবে এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভ্যাস ট্র্যাক করা হয় এবং বিজ্ঞাপনদাতারা তা ব্যবহার করে।

প্রত্যাখ্যান করলে কী হয়?
অপ্রয়োজনীয় কুকিজ প্রত্যাখ্যান করলে গোপনীয়তা রক্ষা হয়। তবে কিছু ওয়েবসাইট সঠিকভাবে কাজ নাও করতে পারে বা কিছু সুবিধা সীমিত হয়ে যেতে পারে।

গোপনীয়তার ঝুঁকি ও সমাধান
নানা ওয়েবসাইটে বারবার কুকিজ নোটিশ আসতে থাকায় অনেকে ‘কনসেন্ট ফ্যাটিগ’ বা ক্লান্তিতে পড়ে ভেবে-না-ভেবেই ‘Accept All’ ক্লিক করে ফেলেন। এই ঝুঁকি কমাতে কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে—

# শুধু অপরিহার্য কুকিজ গ্রহণ করা।
# তৃতীয় পক্ষের ট্র্যাকিং কুকিজ যতটা সম্ভব বন্ধ রাখা।
# ব্রাউজারের সেটিংসে নিয়মিত কুকিজ মুছে ফেলা।
# প্রাইভেসি নিয়ন্ত্রণকারী টুল বা ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করা।
# গ্লোবাল প্রাইভেসি কন্ট্রল (জিপিসি) এর মতো নতুন টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গোপনীয়তা রক্ষা করা।

অনলাইন অভিজ্ঞতায় সুবিধা পেতে প্রয়োজনীয় কুকিজ গ্রহণ করা যেতে পারে, তবে বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকিজ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সচেতন থাকতে হবে, কারণ ছোট্ট একটি ক্লিক আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম