চার বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গত চার বছরে কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ১০০ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করেছে। গুগল মালিকানাধীন এই ভিডিও প্ল্যাটফর্ম সম্প্রতি মেড অন ইউটিউব অনুষ্ঠানে তথ্যটি প্রকাশ করে।

ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন বলেন, ‘আমরা শুধু একটি প্ল্যাটফর্ম তৈরি করিনি, আমরা একটি অর্থনীতি গড়ে তুলেছি।’

প্রযুক্তি-বিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবল জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কনটেন্ট নির্মাতাদের কর্মসংস্থান সাড়ে সাতগুণ বেড়েছে। জরিপে তরুণদের মধ্যে সৃজনশীল পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। আধুনিক ক্রিয়েটর অর্থনীতি গড়ে তুলতে ইউটিউবের অবদানকে বড় বলে মনে করা হয়।

অন্য প্ল্যাটফর্মেও প্রভাবশালীরা আয় করছেন। তবে সরাসরি ভিউ থেকে আয়ে ইউটিউবকে সবচেয়ে লাভজনক ধরা হয়। শুধু মোবাইল নয়, এখন টেলিভিশন পর্দায়ও ইউটিউব দেখা থেকে নির্মাতারা আয় করছেন। 

কোম্পানির হিসাবে, ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো টিভি দর্শকদের কাছ থেকে বছরে এক লাখ ডলারের বেশি আয় করছে, তার সংখ্যা এক বছরে ৪৫ শতাংশ বেড়েছে।

শুধু ক্রিয়েটর নয়, ইউটিউব এখন এনএফএল ফুটবল খেলার মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কনটেন্টও সম্প্রচার করছে। তবে জনপ্রিয় হয়ে ওঠা মানেই লাভজনক একটি পেশা গড়ে তোলার সুযোগটা এখনও সৃজনশীল ক্রিয়েটরদের জন্য মূল আকর্ষণ। 

/ইএইচ/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের