ছোট ডেভেলপারদের জন্য এআই ডেটা সহজ করছে উইকিমিডিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৫:০৪আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৫:০৪

উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের তথ্যভান্ডারকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য আরও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে তারা চালু করেছে ‘উইকিডাটা এম্বেডিং প্রকল্প’। উইকিমিডিয়ার দাবি, এর ফলে ছোট এআই ডেভেলপাররাও বিশাল জ্ঞানভান্ডারের ভেক্টরাইজড ডেটা সহজে ব্যবহার করতে পারবে, যা আগে কেবল বড় প্রযুক্তি কোম্পানির জন্য সম্ভব ছিল।

এই প্রকল্পে উইকিডাটার প্রায় ১২ কোটি তথ্যবিন্দু (ডেটা পয়েন্ট) সংখ্যাগত ভেক্টরে বা এম্বেডিংসে রূপান্তর করা হচ্ছে। ফলে এ তথ্যগুলো সহজে ব্যবহার করতে পারবে বড় ভাষা মডেল (এলএলএম) এবং অন্যান্য এআই সিস্টেম।

যদিও উইকিডাটা আগে থেকেই মেশিন-রিডেবল, কিন্তু সেটি জেনারেটিভ এআইয়ের জন্য সরাসরি উপযোগী নয়। নতুন এম্বেডিং প্রক্রিয়ায় সম্পর্কিত ধারণাগুলো (যেমন ‘কুকুর’ ও ‘ছানা কুকুর’) ভেক্টর স্পেসে কাছাকাছি অবস্থান করবে। এতে এআই সিস্টেমগুলো আরও স্বাভাবিকভাবে সম্পর্ক বুঝতে পারবে।

উল্লেখ্য, এ ঘোষণাটি এসেছে এমন সময়ে যখন টেসলার সিইও ইলন মাস্ক ‘গ্রোকিপিডিয়া’ নামে উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী একটি প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছেন। ফলে অনেকেই এটিকে জ্ঞানের উন্মুক্ত ব্যবহার নিশ্চিত করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।

সূত্র: গিজমোডো

/ইএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম