ফেসবুকে শেয়ার করেননি এমন ছবিতেও নজর ফেসবুকের, যেভাবে বন্ধ করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১৩:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:০০

আপনার মোবাইল ফোনে তোলা কিন্তু এখনো ফেসবুকে শেয়ার না করা ছবিগুলোকেও এবার নজরে রাখছে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেটা জানিয়েছে, নতুন এই ফিচারটি যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে এবং ধীরে ধীরে অন্যান্য দেশেও তা সম্প্রসারিত হবে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ফেসবুককে নিজেদের ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতি দিতে পারবেন। অনুমতি দিলে অ্যাপটি ফোন থেকে নির্দিষ্ট কিছু ছবি ক্লাউড সার্ভারে পাঠাবে। এরপর ফেসবুকের এআই সিস্টেম সেসব ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের জন্য কোলাজ, জন্মদিনের শুভেচ্ছা কার্ড, স্মৃতিচারণ বা থিম পরিবর্তনের মতো বিভিন্ন সাজেশন দেবে।

মেটা বলছে, ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্যই প্রক্রিয়াকরণ করা হবে না। অ্যাপে একটি বার্তা আসবে— “ফেসবুককে আপনার ছবির ওপর ভিত্তি করে সৃজনশীল পরামর্শ দিতে ক্লাউড প্রক্রিয়ায় অনুমতি দিন।” ব্যবহারকারী ‘হ্যাঁ’ বললেই কেবল ফিচারটি সক্রিয় হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার মেটাকে ব্যবহারকারীদের আচরণ, পছন্দ–অপছন্দ ও সামাজিক সম্পর্ক সম্পর্কে গভীরতর ধারণা দিতে পারে। ফলে কোম্পানিটির হাতে বিপুল পরিমাণ ডেটা জমা হবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যেভাবে ফেসবুকের নজরদারি বন্ধ করবেন

ফেসবুক অ্যাপের অনুমতি বন্ধ করুন

ফেসবুক অ্যাপ সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি’ বা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান। এরপর ‘ফটোস’ বা ‘মিডিয়া’ সম্পর্কিত সেটিংসে যান। তারপর ‘ক্যামেরা রোল সিটংস অ্যাক্সেস বা ‘এআই সাজেশনস’ এর মতো অপশনগুলো খুঁজে বের করুন এবং বন্ধ করে দিন।

‘অ্যালাউ’ বা ‘ডোন্ট অ্যালাউ’ অপশন ব্যবহার করুন

যখন ফেসবুক নতুন কোনও ফিচারের জন্য আপনার ক্যামেরা রোলে অ্যাক্সেস চাইবে, তখন পপ-আপে  ‘ডোন্ট অ্যালাউ’ বা ‘অনুমতি দেবেন না’ অপশনে ক্লিক করুন।

এছাড়াও অপ্রয়োজনীয় অনুমতিগুলো নিষ্ক্রিয় বন্ধ করে রাখতে পারেন। তার জন্য আপনার ফোন সেটিংসের ‘অ্যাপস’ বা ‘অ্যাপ্লিকেশনস’ অপশনে গিয়ে ফেসবুক অ্যাপটি খুঁজুন। তারপর ‘পারমিশনস’ অপশনে গিয়ে  ‘ক্যামেরা’ বা ‘ফটোস’ এর অ্যাক্সেস বন্ধ করুন

/ইএইচ/
সম্পর্কিত
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
ফোন কি আপনার মেজাজ বুঝতে পারে?
সর্বশেষ খবর
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?