থ্রেডসে ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে পোস্ট: ‘ঘোস্ট পোস্ট’ করার ৩টি সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪

মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে—এর নাম ‘ঘোস্ট পোস্ট’। এই ফিচারের মাধ্যমে কোনও পোস্ট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে। এখন ব্যবহারকারীরা চাইলে অস্থায়ীভাবে ভাবনা, মন্তব্য বা ছবি শেয়ার করতে পারবেন, যা একদিন পর নিজে থেকেই আর্কাইভে চলে যাবে।

থ্রেডস জানায়, ‘ঘোস্ট পোস্ট’ চালুর মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের নির্ভয়ে নিজেদের মত প্রকাশে উৎসাহিত করা। অনেকেই স্থায়ী পোস্ট দিতে দ্বিধায় ভোগেন—তাদের জন্য এই ফিচার হবে এক ধরনের মুক্তির জায়গা।

থ্রেডসে কীভাবে ‘ঘোস্ট পোস্ট’ করবেন

‘ঘোস্ট পোস্ট’ ফিচার ব্যবহার করা একেবারেই সহজ। ঠিক যেমনভাবে সাধারণ কোনও পোস্ট দেওয়া হয়, তেমনই কয়েকটি ধাপে আপনি দিতে পারবেন এমন একটি পোস্ট।

থ্রেডস অ্যাপ খুলুন এবং নতুন পোস্ট দেওয়ার বোতামে ক্লিক করুন। পোস্ট বোতামের পাশে থাকা ‘ঘোস্ট পোস্ট’ টগলটি অন করুন। এরপর আপনার পোস্ট লিখে দিন এবং ‘পোস্ট’ বোতামে ক্লিক করুন।

এতেই হয়ে গেল! আপনি এখন থ্রেডসে এমন একটি অস্থায়ী পোস্ট তৈরি করলেন, যা ২৪ ঘণ্টা পর নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে।

সম্প্রতি থ্রেডস আরও কয়েকটি নতুন ফিচার এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ হাজার অক্ষর পর্যন্ত লেখার সুযোগ—যা দিয়ে ব্যবহারকারীরা এখন দীর্ঘ বিশ্লেষণ, নিবন্ধ বা গল্প শেয়ার করতে পারেন। পাশাপাশি এসেছে ‘স্পয়লার হাইড’ অপশন, যার মাধ্যমে কোনো টেক্সট বা মিডিয়া আগেভাগে আড়াল রাখা সম্ভব।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় ও কথোপকথন-কেন্দ্রিক প্ল্যাটফর্মে পরিণত করতে নিয়মিতভাবে নতুন ফিচার যোগ করা হচ্ছে।

/ইএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম