বেইজিংয়ে হোটেল রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ২০:২৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

বেইজিংয়ে উদ্বোধন হলো চীনের প্রথম হোটেল রোবট অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা। রাজধানীজুড়ে মোট ৩১টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বাস্তব পরিস্থিতি ও হোটেল খাতের চাহিদার ওপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। স্মার্ট হোটেলের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা এবং হোটেল রোবটের সরবরাহ ও ব্যবহারিক চাহিদার সমন্বয় করাও ছিল এ প্রতিযোগিতার উদ্দেশ্য।

প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে—রুম সার্ভিস, অভ্যর্থনা ও নির্দেশনা, পরিচ্ছন্নতার কাজ ও ইন্টারঅ্যাকটিভ বিনোদন। বাস্তব পরিস্থিতিতে রোবট কেমন দক্ষতা দেখায়, সেটাই ছিল এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ।

কিছু রোবট লিফট ব্যবহার করে লবি থেকে বিভিন্ন তলায় অতিথি কক্ষে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছে। কেউ অতিথিকক্ষ ও পাবলিক এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্তকরণের কাজ করছে। স্বাস্থ্য পরীক্ষা, ম্যাসাজ, প্যানকেক থেকে চা তৈরি—এসবও করেছে কিছু রোবট।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার লক্ষ্য চীনের স্মার্ট হোটেল রোবট শিল্পের একটি মানদণ্ড তৈরি করা এবং এগুলোর ব্যবহারিক প্রয়োগ দ্রুত বাস্তবায়ন করা।

সূত্র: সিএমজি

/ইএইচ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি