চুপচাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ২০:২৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:২৯

অনেক সময় ব্যবহারকারীরা এমন কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হন, যেখানে থাকতে তাদের আগ্রহ নেই। কিন্তু গ্রুপ ছাড়লেই সবার কাছে নোটিফিকেশন চলে যায়, যা বিব্রতকর হতে পারে। এ সমস্যার সমাধান হিসেবে হোয়াটসঅ্যাপ এনেছে এমন একটি ফিচার, যেখানে গ্রুপ ছাড়লেও অন্য সদস্যরা তা জানতে পারবেন না। কেবল গ্রুপ অ্যাডমিনের কাছেই নোটিফিকেশন যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সুবিধা চালু করা হয়েছে।

কিভাবে নীরবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়বেন

গ্রুপ থেকে বের হওয়ার সময় ব্যবহারকারী চাইলে চ্যাট হিস্টোরি রেখে দিতে পারেন, অথবা পুরো চ্যাট মুছে ফেলতে পারেন। ধাপগুলো হলো—

গ্রুপ চ্যাট ওপেন করুন এবং উপরের গ্রুপ নামের ওপর ট্যাপ করুন।

‘এক্সিট গ্রুপ’ অপশনটি বেছে নিন।

এরপর দুটি অপশন দেখাবে—

এক্সিট গ্রুপ: গ্রুপ ছাড়লেও চ্যাট হিস্টোরি মোবাইলে থেকে যাবে।

এক্সিট অ্যান্ড ডিলিট ফর মি: গ্রুপ ছাড়ার পাশাপাশি পুরো চ্যাট মোবাইল থেকে মুছে যাবে এবং চাইলে মিডিয়া ফাইলগুলোও ডিলিট করা যাবে।

গ্রুপ ছাড়ার পর যা জানা জরুরি

গ্রুপের অন্য সদস্যরা আপনার গ্রুপ ছাড়ার নোটিফিকেশন পাবেন না, শুধু অ্যাডমিন জানতে পারবেন।

আপনি গ্রুপ ছেড়ে যাওয়ার পরও আপনার নাম ও ফোন নম্বর Past members তালিকায় ৬০ দিন পর্যন্ত দেখা যাবে।

শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনই পুরো গ্রুপ ডিলিট করার ক্ষমতা রাখেন।

গ্রুপ ডিলিট হয়ে গেলে তা আর পুনরুদ্ধার করা যায় না। কেউ গ্রুপে ফিরে যেতে চাইলে অ্যাডমিনকে রি-ইনভাইট করতে হবে।

যদি কোনও গ্রুপ বড় কোনও কমিউনিটির অংশ হয়, তবে সেই গ্রুপ ছাড়লে পুরো কমিউনিটিই ছাড়তে হবে।

গ্রুপে কে আপনাকে অ্যাড করবে—নিয়ন্ত্রণ করুন নিজেই

চাইলে গ্রুপ প্রাইভেসি সেটিংস থেকে নির্ধারণ করা যায় কে আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবে। এতে অনাকাঙ্ক্ষিত গ্রুপ অ্যাড করা আরও কমে যাবে।

/ইএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম