হারানো লাগেজ খুঁজে পেতে গুগল ফাইন্ড হাব যেভাবে ব্যবহার করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১৬:১৪আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬:১৪

ভ্রমণের সময় লাগেজ হারিয়ে যাওয়া যাত্রীদের জন্য বড় ভোগান্তির কারণ। এবার সেই সমস্যার সমাধানে নতুন একটি ফিচার চালু করেছে ‘গুগল ফাইন্ড হাব’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হারানো লাগেজের অবস্থান সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে শেয়ার করতে পারবেন।

গুগলের নতুন “শেয়ার আইটেম লোকেশন” টুলটি একটি নিরাপদ এবং নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর লিংক তৈরি করে। এই লিংকের মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষ হারানো ব্যাগের রিয়েল-টাইম অবস্থান দেখতে পারে। ফলে ব্যবহারকারীকে তার ফোন বা অ্যাকাউন্টের অতিরিক্ত অ্যাক্সেস দিতে হয় না।

কী লাগবে এই ফিচার ব্যবহার করতে

হারানো লাগেজ ট্র্যাক করার জন্য কয়েকটি বিষয় প্রয়োজন হবে—

১. একটি অ্যান্ড্রয়েড ডিভাইস, যেখানে ফাইন্ড হাব অ্যাপ ইনস্টল করা আছে

২. ফাইন্ড হাব সমর্থিত ট্র্যাকার ট্যাগ বা নেটওয়ার্ক অ্যাকসেসরি, যা লাগেজে যুক্ত থাকবে

৩. এমন একটি এয়ারলাইন্স, যারা এই সুবিধা সমর্থন করে

তবে নতুন স্যামসোনাইট স্যুটকেসে ইতোমধ্যে ফাইন্ড হাব প্রযুক্তি বিল্ট-ইনভাবে দেওয়া আছে। ফলে এগুলো কিনলেই সরাসরি ট্র্যাকিং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা যায়।

এয়ারলাইন্সের সঙ্গে লাগেজের লোকেশন শেয়ার করার ধাপ

লাগেজ হারিয়ে গেলে ফাইন্ড হাব অ্যাপ ব্যবহার করে খুব সহজেই লোকেশন শেয়ার করা যায়—

১. আইটেম নির্বাচন করুন
ফাইন্ড হাব অ্যাপ খুলে হারানো ব্যাগটি নির্বাচন করুন।

২. লিংক তৈরি করুন
“শেয়ার আইটেম লোকেশন” অপশনে ট্যাপ করে একটি নিরাপদ ইউনিক ইউআরএল তৈরি করুন।

৩. এয়ারলাইন্সকে পাঠান
লিংকটি কপি করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করুন।

৪. শেয়ার বন্ধ করুন
যেকোনও সময় অ্যাক্সেস বাতিল করা যাবে, অথবা নির্দিষ্ট সময় শেষে লিংকটি নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে।

এছাড়া ব্যবহারকারীর ফোন যদি শনাক্ত করে যে লাগেজটি আবার তার কাছে ফিরে এসেছে, তাহলে লোকেশন শেয়ারিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

যেসব এয়ারলাইন্স এই সুবিধা দিচ্ছে

গুগল ইতোমধ্যে ১০টির বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে এই ফিচার চালু করেছে। এটি মূলত ওয়ার্ল্ড ট্রেচার এবং নেট ট্রেচার নামের দুটি আন্তর্জাতিক ব্যাগেজ ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে কাজ করে।

বর্তমানে যেসব এয়ারলাইন্স এই সুবিধা দিচ্ছে— এয়ার ইন্ডিয়া, এডেট, চায়না এয়ারলাইনস, লুফথানসা গ্রুপ (লুফথানসা, অস্ট্রিয়ান, ব্রাসেলস ও সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স), সৌদিয়া এয়ারলাইনস, স্ক্যান্ডিন্যাভিয়ান এয়ারলাইনস, টার্কিস এয়ারলাইনস। এছাড়া কান্টাস এয়ারলাইনস শিগগিরই এই সুবিধা চালু করবে বলে জানা গেছে।

ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা

গুগল জানিয়েছে, এই ফিচারটি তৈরি করার সময় ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে রয়েছে—

এনক্রিপশন: ডিভাইসের লোকেশন ডেটা সম্পূর্ণ এনক্রিপ্টেড

ব্যবহারকারীর নিয়ন্ত্রণ: ব্যবহারকারী নিজেই ঠিক করবেন কার সঙ্গে লিংক শেয়ার করবেন

স্বয়ংক্রিয় মেয়াদ শেষ: লিংক ৭ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে

অটো-ডিসেবল: লাগেজ ফিরে এলে লোকেশন শেয়ারিং নিজে থেকেই বন্ধ হবে

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই নতুন ফিচার চালু হওয়ায় বিমানযাত্রায় হারিয়ে যাওয়া লাগেজ খুঁজে পাওয়া আগের তুলনায় দ্রুত ও সহজ হবে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

/ইএইচ/
সম্পর্কিত
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সর্বশেষ খবর
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত