মুক্তির কয়েক মাস আগেই জিটিএ ৬-এর একের পর এক গেমপ্লে ফুটেজ ফাঁস

প্রযুক্তি ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৮:২০আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:২০

চলতি বছরের নভেম্বর মাসে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রত্যাশিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ-৬) যখন প্রকাশের দ্বারপ্রান্তে, ঠিক তখনই একের পর এক গেমপ্লে ফুটেজ ফাঁস হয়ে অনলাইনে ছড়িয়ে পড়ছে। ‘সাইবারলিক’ নামধারী এক অজ্ঞাত অনলাইন সত্ত্বা বা গ্রুপ কর্তৃক প্রকাশিত এসব গেমপ্লে ফুটেজের উৎস শনাক্ত করতে আইনি পদক্ষেপ নিয়েছে গেমটির নির্মাতা রক্সটার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টার‍্যাক্টিভ। ফাঁসের উৎস শনাক্ত করতে মাইক্রোসফট ও ডিসকর্ডের কাছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের তথ্য চেয়ে আদালতের মাধ্যমে সমন জারি করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৮ আগস্ট প্রথম গেমপ্লে ভিডিও ক্লিপ ফাঁস করে সাইবারলিক এবং গেমটির সম্পূর্ণ বিল্ড ফাইল আছে বলে দাবি করা হয়। এরপর ধীরে ধীরে এখনও পর্যন্ত প্রতিনিয়ত ছোট ছোট ক্লিপ ফাঁস করা হচ্ছে। ফুটেজগুলোতে গেমটির পুরুষ প্রধান চরিত্র জেসন ডুভাল-কে বিভিন্ন কার্যক্রমে দেখা যায়। একটি ভিডিওতে তাকে বাস্কেটবল খেলতে, অন্যটিতে গাড়ি চালাতে ও বিমান ওড়াতে দেখা গেছে। একটি ভিডিওর শেষে ফাঁসকারী নিজের অস্তিত্ব ও ফাঁসের সত্যতা যাচাই করার জন্য গুলি ছুড়ে দেয়ালের ওপর ‘লিক’ শব্দটি লেখে।

ফুটেজগুলোর সত্যতা নিয়ে শুরুতে সন্দেহ থাকলেও বিভিন্ন উৎসে এগুলোকে আসল উন্নয়নাধীন গেমের ফুটেজ হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। ফুটেজে গেমটির সাম্প্রতিক নির্মাণাধীন সংস্করণের বিভিন্ন উপাদান এবং এমন কিছু ইন-গেম তথ্য দেখা গেছে, যা আগে প্রকাশিত ট্রেলার বা প্রচারণায় ছিল না। সাইবারলিকের ভিডিওগুলো প্রকাশের পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে কপিরাইটের কারণে সেগুলো সরিয়ে নেওয়া হলেও নতুন ফুটেজ খুব দ্রুত প্রকাশ হচ্ছে। 

একই সঙ্গে রক্সটার গেমস ও টেক-টু ইন্টার‍্যাক্টিভের কাছে তিনটি মূল দাবি তুলে ধরে সাইবারলিক। এর মধ্যে রয়েছে ডিজিটাল প্রি-অর্ডার বন্ধ করা, গেমের ফাইলের মধ্যেই থাকা একক-খেলোয়াড়ের কনটেন্টের জন্য আলাদা করে ‘ডিএলসি’ হিসেবে বিক্রি না করা এবং একক-খেলোয়াড়ের গেমে অফলাইন মোড নিশ্চিত করা, যাতে সার্ভার বন্ধ হয়ে গেলেও গেম খেলা যায়। 

সাইবারলিক জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ফাঁস ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাবে। রক্সটার গেমস বা টেক-টু ইন্টার‍্যাক্টিভ যদি তাদের বিরুদ্ধে আইনি বা অন্য কোনো পদক্ষেপ নেয়, তাহলে আরও গেম কনটেন্ট প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর হুমকি দিয়েছে তারা। এমনকি গত ২২ আগস্ট সাইবারলিক দাবি করে বসে যে, কনসোলে মুক্তির আগেই গেমটি খেলা যাবে কম্পিউটারে।

পরিস্থিতি মোকাবিলায় ২০ আগস্ট নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে একাধিক ডিএমসিএ সমনের আবেদন করে টেক-টু ইন্টার‍্যাক্টিভ। মাইক্রোসফট ও ডিসকর্ডকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন করা হয়। 

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অফিসিয়াল প্রদর্শনীর ঠিক আগমুহূর্তেই এসব ফাঁসের ঘটনা ঘটছে। জিটিএ ৬ নিয়ে বহুল প্রতীক্ষিত ‘অ্যান এক্সটেন্ডেড লুক’ আগামী ২৭ আগস্ট নেটফ্লিক্সে প্রকাশের কথা রয়েছে। গেমটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ১৯ নভেম্বর ২০২৬, এবং এটি প্লে স্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এস-এর জন্য প্রকাশিত হবে। 

রক্সটার গেমসের পরিকল্পিত প্রচারণার মাত্র কয়েক দিন আগে অপ্রকাশিত ফুটেজ ছড়িয়ে পড়া গেমটির বিপণন কৌশল ও দর্শকদের প্রথম আনুষ্ঠানিক অভিজ্ঞতায় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে। এদিকে ফাঁসের উৎস শনাক্ত ও ফুটেজ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সকল আইনি পদক্ষেপও জোরদার করেছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 
রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 
ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ এর অর্থ কী?
ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ এর অর্থ কী?
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি