স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ০৮:২০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:২০

ইউরোপে চালকদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করার অভিযোগে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবারকে ৮২৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ)। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) লঙ্ঘনের অভিযোগে আরোপিত এ জরিমানা জিডিপিআরের আওতায় এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

বিষয়টি প্রথমবারের মতো আলোচনায় আসে ২০২০ সালে, যখন ফ্রান্সে ১৭০-এর বেশি উবারচালক অভিযোগ দায়ের করেন। অভিযোগে চালকদের অ্যাকাউন্ট সাময়িক ও স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহারসহ তাদের এসব সিদ্ধান্ত সম্পর্কে যথাযথভাবে অবহিত না করার বিষয়টি তুলে ধরা হয়। 

নেদারল্যান্ডসের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে উবারের কিছু ব্যবস্থায় চালকদের অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভর করা হয়েছিল। এর মধ্যে প্রতারণার সন্দেহে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কম যাত্রী রেটিংয়ের কারণে অ্যাকাউন্টে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয় ছিল উল্লেখযোগ্য। নিয়ন্ত্রকের অভিযোগ, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে যথাযথ মানবিক তদারকি ছিল না এবং চালকদের জানানো হয়নি যে তাদের বিষয়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

নিয়ন্ত্রক সংস্থার তদন্তে দেখা যায়, সন্দেহজনক প্রতারণার ক্ষেত্রে উবারের সিস্টেম চালকদের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করত। যেমন, বেশি ভাড়া আদায়ের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় পথে গাড়ি চালানো বা যাত্রা সম্পন্ন করার ইচ্ছা না থাকা সত্ত্বেও ট্রিপ গ্রহণের মতো আচরণকে সিস্টেম সন্দেহজনক হিসেবে শনাক্ত করত। কম যাত্রী রেটিংয়ের ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার ঘটনা ঘটেছে বলে নিয়ন্ত্রক সংস্থার দাবি।

ডাচ কর্তৃপক্ষের মতে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে চালকদের আয়ের উৎসের ওপর সরাসরি প্রভাব পড়ে। ফলে এ ধরনের সিদ্ধান্তকে শুধু প্রযুক্তিগত বা প্রশাসনিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; চালকদের জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এসব সিদ্ধান্তে মানবিক পর্যালোচনা ও আপিলের সুযোগ থাকা জরুরি। উবারের ইউরোপীয় সদর দপ্তর আমস্টারডামে হওয়ায় অভিযোগটি নেদারল্যান্ডসের কর্তৃপক্ষের অধীনে তদন্ত করা হয়।

তবে উবার জানিয়েছে, এসব সিদ্ধান্তের প্রভাব নিয়ে নিয়ন্ত্রকের মূল্যায়নের সঙ্গে তারা একমত নয়। প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট নীতিগুলো বহু বছর আগেই বন্ধ করা হয়েছে এবং স্থায়ীভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার ক্ষেত্রে মানবিক পর্যালোচনা ছিল। উবার আরও জানিয়েছে, ২০২১ সালে ইউরোপে কম যাত্রী রেটিংয়ের কারণে মাত্র ১২৬ জন চালকের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়েছিল। উবার জরিমানাটিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ আখ্যা দিয়ে ডাচ নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছে।

জিডিপিআরের আওতায় দেওয়া এ জরিমানা প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মগুলোর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে চালকদের বিরুদ্ধে প্রতারণা বা অন্যান্য অনিয়মের অভিযোগে অ্যাকাউন্ট স্থগিত বা নিষ্ক্রিয় করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার নিয়েই আপত্তি তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ২০২৩ সালে মেটাকে ১.২ বিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল, যা জিডিপিআরের আওতায় এখন পর্যন্ত সর্বোচ্চ জরিমানা। এবার উবারের মামলাটি ইউরোপে অ্যালগরিদমনির্ভর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি ব্যবহারকারীদের অধিকার সুরক্ষার বিষয়টিও নতুন করে সামনে এনেছে, যা একই ধরনের প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মগুলোর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

/ইউএস/আইএএম/
সম্পর্কিত
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
ফোন কি আপনার মেজাজ বুঝতে পারে?
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা
সর্বশেষ খবর
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
‘আমার নির্বাচনি এলাকায় রাজনৈতিক নেতাদের স্কুল-কলেজের সভাপতি করা যাবে না’
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?